ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাচার ইটের আঘাতে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় চাচার ইটের আঘাতে মায়ের কোলে থাকা লাবিব নামের দেড় ১ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শিশুকে ২০৪ নং নিউরো ওয়ার্ডে ভর্তি দেন। পরে বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

হাসপাতালে নিয়ে আসা শিশুটির বাবা দিন ইসলাম জানান, দুপুরের দিকে আমার ছোট ভাই খায়রুল ইসলামের সঙ্গে একটি নষ্ট বাইসাইকেল নিয়ে তর্ক বিতর্ক হয়। আমি বলেছি, এটা নষ্ট সাইকেল চালানো যাবে না এক্সিডেন্ট করবি; সে রেগে ইট নিক্ষেপ করলে মায়ের কোলে থাকা আমার শিশু লাবিবের মাথায় লাগে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি বলেন, আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা এলাকায়। বর্তমানে যাত্রাবাড়ী মাতুয়াল কবরস্থান রোড শামীম মিয়ার ভাড়া বাসায় সপরিবারে থাকি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, শিশুর মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

চাচার ইটের আঘাতে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৭:৫৫:০১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩