ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

মেট্রোরেলের যন্ত্রপাতি নিয়ে মোংলায় ‘ফিনিক্স কোরাল’

মেট্রোরেলের যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি ফিনিক্স কোরাল।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে জাহাজটি মোংলা বন্দরের আউটারবার এলাকায় নোঙ্গর করে। এর পর জোয়ারে সন্ধ্যা ৭টার পর জাহাজটি বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়বে।

এর আগে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে জাপানের কোবে বন্দর থেকে পানামা পতাকাবাহী এ জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে।

এমভি ফিনিক্স কোরাল জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির প্রতিনিধি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজটিতে মেট্রোরেলের ১৯৪ দশমিক ৫১০ মেট্রিক টন ওজনের যন্ত্রপাতি এবং অন্যান্য সরঞ্জামাদী রয়েছে। রাতের পালা থেকে জাহাজ থেকে এসব পণ্য খালাসের কার্যক্রম শুরু করা হবে। এর পরপরই ঢাকায় পাঠানো হবে।

জানা যায়, মেট্রোরেলের প্রথম চালান আসে মোংলা বন্দরে গত বছরের ২৮ মার্চ। প্রথম চালানে এসেছিল ছয়টি কোচ। সরকারের ওই মেঘা প্রকল্প মেট্রোরেলের সব মাল মোংলা বন্দর দিয়ে আমদানি, খালাস ও পরিবহন হয়ে করা হয়েছে। এবারে এসেছে ঠিকাদারি প্রতিষ্ঠান কতৃক আমদানি করা যন্ত্রাংশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

মেট্রোরেলের যন্ত্রপাতি নিয়ে মোংলায় ‘ফিনিক্স কোরাল’

আপডেট টাইম : ০৮:১০:২৫ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩