ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

কুকুরের মাংস বিক্রির অভিযোগে আটক ৪

খুলনায় কুকুর জবাই করে মাংস প্রস্তুতকালে ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি করেন।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত ভবন থেকে তাদেরকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। অভিযানের সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রসাশকের কার্যালয়ের সহকারী কমিশানর আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভেতরে পরিত্যক্ত ভবনে দীর্ঘদিন যাবত কুকুর জবাই করে বাজারে খাসির মাংস হিসেবে বিক্রি করে আসছিল একটি চক্র। বুধবার কুকুর জবাই করে মাংস প্রস্তুতের সময় হাতেনাতে ৪ জনকে আটক করা হয়। কুকুরের মাংস প্রস্তুত এবং বিক্রি চক্রের প্রধান আসামিরা হলেন নগরীর খালিশপুর থানার ডলার হাউজ মোড় এলাকার লিংকন হাওলাদারের ছেলে অস্টম শ্রেণির ছাত্র তাজ, একই থানার বঙ্গবাসী মোড় এলাকার নর্থ জোন ২৩ এর হাবিবুর রহমানের ছেলে মো. আবু সাইদ, ২ নম্বর নেভি গেট এলাকার কুতুব আলীর ছেলে মো. সিয়াম এবং দিঘলিয়া থানার চরের হাট এলাকার শোভন সরদারের ছেলে প্রেম সরদার। তবে ঘটনার সঙ্গে জড়িত আরমান ও উৎস নামের আরো দুইজন পলাতক রয়েছেন।

জানা গেছে, প্রায় এক মাস ধরে কয়েকজন তরুণ এলাকার বিভিন্ন স্থান থেকে কুকুর ধরে বাগানের মধ্যে ওই পরিত্যক্ত ভবনে নিয়ে যেতো। বেশ কয়েকবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের মধ্যে। এদিন বিকেলে এলাকাবাসী তাজ, প্রেম, সিয়াম ও আরমান নামের চারজনকে একটি কুকুর নিয়ে বাগানের দিকে যেতে দেখেন। সন্দেহ হওয়ায় খবর পেয়ে পুলিশ ৪জনকে আটক করে। এ সময় সেখানে পা বেঁধে জবাই করে রাখা একটি কুকুর পাওয়া যায়। এছাড়া আরো কয়েকটি কুকুরের দেহাবশেষ পাওয়া যায় পরিত্যক্ত ভবনটিতে।

খালিশপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ৪জনকে আটক করা হয়েছে। থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, পশু চিকিৎসক এসেছেন। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন আরমান নামের ওই যুবক তাদের মাস খানেক আগে কুকুরের মাংস বিক্রির প্রস্তাব দেয়। তাদের দাবি নগরীর বিভিন্ন স্থানে ফুচকা, ভ্রাম্যমাণ বিরিয়ানি, বার্গারসহ বিভিন্ন দোকানে কম দামে তারা কুকুরের মাংস সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

কুকুরের মাংস বিক্রির অভিযোগে আটক ৪

আপডেট টাইম : ০৭:২১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩