ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

জমির জন্য আপন বোনকে পিটিয়ে মারলেন ভাই

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি নিয়ে বিরোধের জেরে আপন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আসিফকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।এর আগে, বুধবার (১৩ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসিফ মরদাসাদী গ্রামের রবিউল্লার ছেলে এবং নিহত নাসিমার ছোট ভাই।

র‌্যাব জানায়, জমি নিয়ে বিরোধের জেরে নিহত নাসিমা আক্তারের সঙ্গে তার ভাবি নার্গিসের ঝগড়া হয়। একপর্যায়ে ভাবি নার্গিসের পক্ষ নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে বোন নাসিমাসহ চারজনকে গুরুতর আহত করেন ভাই আসিফ। এতে নাসিমা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ অক্টোবর মারা যান নাসিমা।

এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি মামলা করেন নিহত নাসিমা আক্তারের মেয়ে রোকসানা আক্তার। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান আসামি মো. আসিফসহ অন্যান্য আসামিরা হত্যাকাণ্ডের পর থেকে আত্মগোপনে ছিল।

র‌্যাব আরো জানায়, র‌্যাব-১১ সদর কোম্পানি নারায়ণগঞ্জের একটি গোয়েন্দা টিম যথাযথ গুরুত্বের সঙ্গে তার অবস্থান শনাক্তপূর্বক গ্রেফতারের চেষ্টা করে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পলাতক প্রধান আসামি আসিফকে বুধবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করে র‌্যাব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

জমির জন্য আপন বোনকে পিটিয়ে মারলেন ভাই

আপডেট টাইম : ১০:২৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩