ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি বিমানের সাবেক এমডি ও সিইও এয়ার ভাইস মার্শাল রফিকুল ইসলাম আর নেই ধামইরহাটে নজরুল বর্ষ উদযাপন বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা স্বেচ্ছাসেবক দলের কর্মী মারুফকে কুপিয়ে জখম,রামেকে ভর্তি হামলাকারী জিয়ারুল আওয়ামী দোসর গ্রেপ্তারের দাবি নগর স্বেচ্ছাসেবক দলের  কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য স্বচ্ছতা ও নিষ্ঠায় দায়িত্ব পালন করছেন কুড়িগ্রাম উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজুর রহমান অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট সাংবাদিকতার আড়ালের অন্ধকার আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্মম সত্য কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত পিরোজপুরে যুবলীগ নেতা ও কলেজ অধ্যক্ষ অলক কর্মকার গ্রেপ্তার উন্নয়ন ও জনসেবায় দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার দাবি

চিত্রনায়ক সাইফ খান মুমূর্ষু এরশাদকে রক্ত দিলেন

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে ‘পল্লীবন্ধু’ খ্যাত এই নেতাকে রক্ত দিলেন চিত্রনায়ক সাইফ খান। হুসেইন মুহম্মদ এরশাদের জরুরি রক্তের প্রয়োজনের সংবাদটি ফেসবুকের মাধ্যমে প্রথম জানতে পান সাইফ। রক্তের গ্রুপ মিলে যাওয়াতে রক্ত দিতে ছুটে যান তিনি।

সাইফ খানের আগ্রহ জানার পর তার সঙ্গে যোগাযোগ করেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর।
প্রথমে রক্তের ক্রসম্যাচিংয়ের মাধ্যমে নিশ্চিত হয় প্লাটিলেট সংখ্যা। পরে গতকাল শুক্রবার, ৫ জুলাই বিকেলে জরুরি ভিত্তিতে সাইফের কাছ থেকে রক্তের প্লাটিলেট সংগ্রহ করেন সি এম এইচ কর্তৃপক্ষ।

সাইফ খান সিটিজেন নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি নিয়মিতই রক্ত দান করি। অনেক বছর ধরে এটি মানবিক কর্তব্যের বোধ থেকে করে আসছি। তবে এই প্রথম এত হাই-প্রোফাইল কাউকে রক্ত দিলাম। সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেব যদি সুস্থ হয়ে উঠেন সেটা সত্যি দারুণ একটা অনুভূতি হবে আমার জন্য।’

দেশবাসীর কাছে সাইফ খান সাবেক রাষ্ট্রপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতার জন্য দোয়াও চেয়েছেন।
প্রসঙ্গত, ২০০৯ সালে আবু সুফিয়ানের ‘বন্ধু মায়া লাগাইছে’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে আগমন সিলেটের ছেলে সাইফ খানের। প্রথম ছবিতে তার নায়িকা ছিলেন নিপুণ। এরপর তার অভিনীত ছবি মুক্তি পেয়েছে ‘এক জনমের কষ্টের প্রেম’ ও ‘পালাবার পথ নেই’। এ ছাড়া কলকাতার চলচ্চিত্র ‘আমিই টোটো’তে অভিনয় করেছেন তিনি।

বর্তমানে মোহাম্মদ আসলাম পরিচালিত ‘সমাধান’ চলচ্চিত্রে কাজ করছেন। এ ছাড়া ‘বাঘিণী কন্যা’ চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানান সাইফ খান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইলুহারে পবিত্র ব্যাপারীর ওপর বর্বর হামলার অভিযোগ ; জড়িতদের গ্রেপ্তারের দাবি

চিত্রনায়ক সাইফ খান মুমূর্ষু এরশাদকে রক্ত দিলেন

আপডেট টাইম : ০৫:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯