ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

ঢাকা-১৮ আসনের ভোটারদের দ্বারে দ্বারে খসরু চৌধুরী

হুমায়ুন কবির:

নির্বাচনি প্রচারণায় শুক্রবার ব্যস্ত সময় কাটিয়েছেন ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী সিআইপি।

শুক্রবার জুমআর নামাজের আগে উত্তরখানের হযরত শাহ কবির (র.) মাজার জিয়ারত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে তিনি তার দিনের কার্যক্রম শুরু করেন। এরপর কেটলি প্রতীক নিয়ে নিজের নির্বাচনি এলাকা উত্তরখানের তালতলা, সাহেরটেক, রাজাবাড়ি, বড়বাগ, মাস্টারপাড়া, চানপাড়া, মুন্ডা মুক্তার মার্কেট, মৈনারটেক বাজার, কুমুদখোলা তেরমুখ, উজামপুর, মাউছাইদ, চামুরখান মোড়, হেলাল মার্কেট, মাদার বাড়ী, গাজীপাড়া ও ফৌজির বাতানের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।

এসময় খসরু চৌধুরী জানান, তিনি এমপি নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনের নাগরিকদের সিটি কর্পোরেশনের কাছ থেকে প্রাপ্য সব সুযোগ-সুবিধা সুনিশ্চিত করবেন। জরুরি ভিত্তিতে ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশনের পদক্ষেপ গ্রহণ, রাস্তা উন্নয়ন, নির্মাণ ও সংস্কার করা, সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা উন্নয়ন ও গ্যাস প্রবাহ সমস্যার সমাধান করবেন। মানসম্মত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন এবং দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান করবেন। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন ও বিনামূল্যে ওয়ার্ড ভিত্তিক ধর্মীয় শিক্ষা প্রদান করবেন। মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে একটি করে খেলার মাঠ নির্মাণ, মাদক থেকে দূরে থাকার জন্য শিশু, কিশোর ও যুবকদের মধ্যে ক্রীড়া সরঞ্জাম প্রদান করবেন।
No description available.
এছাড়া চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন, দরিদ্রদের চিকিৎসা সহায়তা ও স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে বেকার যুব সমাজের বেকারত্ব দূরীকরণ করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

খসরু চৌধুরী ঢাকা-১৮ সংসদীয় আসনে একটি বয়স্ক পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠা, অঞ্চলভেদে প্রয়োজনীয়তার নিরীক্ষে সরকারি হাসপাতাল ও কবরস্থান নির্মাণ, প্রতিবন্ধী ও কন্যা দায়গ্রস্ত পিতা-মাতাকে সাধ্যমত সহযোগিতা প্রদান করবেন বলে জানান।

এ সময় তার সঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, ডিএনসিসির ১ নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, কার্যকরি সদস্য কাজী সালাউদ্দিন পিন্টু, আওয়ামী লীগ নেতা সেলিম খান, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ঢাকা-১৮ আসনের ভোটারদের দ্বারে দ্বারে খসরু চৌধুরী

আপডেট টাইম : ০২:১৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩