ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগুনে পুড়ে যাওয়া খড়ের স্তূপে মিলল যুবকের লাশ

নেত্রকোণার মদনে ফজল হক (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে আগুনে পোড়ানোর অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় উপজেলার জাওলা বাজারের পাশের হাওরের খড়ের স্তূপ থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি জাওলা গ্রামের দারগ আলীর ছেলে।

জানা গেছে, ফজল হক জাওলা বাজারের পাশে একটি বাড়িতে ভাড়া থাকতেন। শুক্রবার রাতের খাবার খেয়ে বাজারে চা খেতে যান। এরপর থেকেই তার কোনো খোঁজ মিলছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খুঁজেও তার কোনো সন্ধান পাননি।

শনিবার সন্ধ্যায় জাওলা গ্রামের টিটু মিয়া ধানক্ষেত থেকে গরুর জন্য খড় আনতে গিয়ে খড়ের স্তূপ পোড়া দেখে তা পরিষ্কার করতে যান। এসময় ছাইয়ের স্তূপের মধ্যে মানুষের হাত দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে যান। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, ছাইয়ের স্তূপ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি স্থানীয় ফজল হকের পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আগুনে পুড়ে যাওয়া খড়ের স্তূপে মিলল যুবকের লাশ

আপডেট টাইম : ০৭:৪০:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩