ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

নিম্নআয়ের মানুষের ভরসা ফুটপাত

নীলফামারীতে তীব্র শীত আর কুয়াশায় বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ। ঝিরিঝিরি কুয়াশায় ভিজে গেছে শহরের বুক। বেশি দাম দিয়ে নতুন কাপড় কিনতে না পেরে শহরের রেললাইন ফুটপাতে ভিড় জমাচ্ছে নিম্নআয়ের মানুষ। শীত নিবারনের শেষ ভরসা ফুটপাতের কাপড়।

রোববার সকালে আবহাওয়া অফিসের তথ্যমতে, ১০ দশমিক ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই ফুটপাতের দোকানগুলোতে ভিড় জমাচ্ছে নিম্নআয়ের মানুষ। এখানে ২০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা পর্যন্ত নতুন পুরাতন শীতের কাপড় পাওয়া যায়। তীব্র শীতের কারণে নিম্নআয়ের মানুষের আয়-রোজগার কম হওয়ায় তারা শীত নিবারনে এ দোকানগুলো ঝুঁকছেন। এখানে দেশি-বিদেশি নানান রকমের শীতের পুরাতন কাপড় পাওয়া যায়।

কাপড় কিনতে আসা শফিকুল ইসলাম ডেইলি বাংলাদেশকে বলেন, আমার বাবা রিকশা চালক। আমাদের স্বল্প আয়ের সংসার। তাই আমার ছোট ভাই আর আমার জন্য এখানে কাপড় কিনতে এসেছি।

আরেক ক্রেতা বাবলু বলেন, এখানে এসেছি অল্প দামে কিছু ভালো কাপড় কিনতে। এখানে ২০ থেকে ৫০ টাকা থেকে শুরু ভালো ভালো কাপড় পাওয়া যায়।

মাঝারী ও ক্ষুদ্র ব্যবসায়ী শাহিন আলম ডেইলি বাংলাদেশকে বলেন, শীত বাড়লে এখানে মানুষের ভিড় বাড়ে। এখানে কম দামে ভালো কাপড় পাওয়া যায়। আমরা এসব কিনে এনে এখানে বিক্রি করি। প্রতি বছর শীতে এখানে ভালো কাপড় বিক্রি হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

নিম্নআয়ের মানুষের ভরসা ফুটপাত

আপডেট টাইম : ০২:২৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪