ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ক্র্যাবের ভোটগ্রহণ চলছে

উৎসবমুখর পরিবেশে চলছে অপরাধ বিষয়ক সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি-২০২৩ এর নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব চত্বরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

সোমবার সকাল ১০টা থেকে ক্র্যাব কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। মধ্যাহ্নভোজ ও নামাজের জন্য আধা ঘণ্টা বিরতি বাদে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।

ভোটগ্রহণ কার্যক্রম শুরুর আগেই ক্র্যাব কার্যালয়ের সামনে আসতে থাকেন ভোটাররা। নির্ধারিত সময়েই অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। এ ভোটের মাধ্যমে আগামী এক বছরের জন্য অপরাধ বিষয়ক সাংবাদিকদের এ সংগঠন পরিচালনায় নেতৃত্ব নির্বাচন করবেন ভোটাররা।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করছেন।

এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে মোট প্রার্থীর সংখ্যা ৩২ জন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসারফ হোসেন ইসা ও কামরুজ্জামান খান। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনামুল কবীর রুপম, উমর ফারুক আলহাদী, নিত্য গোপাল তুতু ও শাহীন আবদুল বারী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম এম বাদশাহ, এস এম নুরুজ্জামান, দুলাল হোসেন ও সিরাজুল ইসলাম। যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল লতিফ রানা, দিপন দেওয়ান ও নিয়াজ আহম্মেদ লাবু। অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিনুল ইসলাম ও হরলাল রায় সাগর। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. তানভীর হাসান ও শহিদুল ইসলাম রাজী।

দফতর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামাল হোসেন তালুকদার ও মো. উজ্জ্বল হোসেন জিসান। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিহাল হোসাইন ও মাজহারুল ইসলাম খান। কল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওয়াসিম সিদ্দিকী ও মো. মাহমুদুল হাসান। আন্তর্জাতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোলাম সাত্তার রনি, মোহাম্মদ জাকারিয়া ও শাহীন আলম। কার্যনির্বাহী সদস্য পদ তিনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলী আজম, মো. আবু দাউদ খান, মো. শহিদুল আলম ও শেখ কালিমউল্যাহ।

এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রকিবুল ইসলাম মানিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইসমাঈল হুসাইন ইমু।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

ক্র্যাবের ভোটগ্রহণ চলছে

আপডেট টাইম : ১১:২৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪