ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাকরাইলে বাসের ধাক্কায় আইনজীবী নিহত

রাজধানীর কাকরাইল মোড়ে বাসের ধাক্কায় মো. মোখলেসুর রহমান (৭৫) নামের এক আইনজীবী নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

এর আগে বুধবার রাত ৯টার পর কাকরাইল মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

মোখলেসুর রহমান মুগদা পারা বাসাবো সবুজ বাগের মৃত আ. মজিদের ছেলে। মোখলেসুর রহমান সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বলে জানিয়েছেন তার স্বজনেরা।

নিহতের ছেলে শরীফ রহমান বলেন, বাবা সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তিনি দুদকের সাবেক প্যানেল আইনজীবী ছিলেন। বুধবার রাত ৯টার দিকে বাবা পুরান পল্টনের চেম্বারের দিকে যাওয়ার উদ্দেশ্যে কাকরাইল মোড়ে রিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন। এমন সময় ভিক্টর পরিবহনের দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে ঢামেকে আনা হলে দায়িত্বরত চিকিৎসক জানায় আমার বাবা আর বেঁচে নেই।

শরীফ রহমান আরো বলেন, এই ঘটনায় ভিক্টর পরিবহনের বাস ও চালক পুলিশ হেফাজতে রয়েছে বলে জানতে পেরেছি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কাকরাইলে বাসের ধাক্কায় আইনজীবী নিহত

আপডেট টাইম : ০১:১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪