ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ঘন কুয়াশা: মাঝ পদ্মায় ৮ ফেরি আটকা

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। ফলে মাঝ পদ্মায় আটকা পড়েছে ছোট-বড় আটটি ফেরি। বুধবার ভোর ৫টা থেকে দুর্ঘটনা এড়াতে ওই তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখেন কর্তৃপক্ষ।

ঘাট কর্তৃপক্ষ জানান, মঙ্গলবার (২৩ জানুয়ারি) মধ্যরাত থেকেই এ তিন নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। এ সময় থেকেই এই নৌরুটগুলোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে বুধবার ভোর ৫টার দিকে কুয়াশার মাত্রা আরো তীব্র আকার ধারণ করে। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে রাতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে মাঝ পদ্মায় আটকা পড়েছে ছোট-বড় আটটি ফেরি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।

তিনি জানান, কুয়াশার কারণে এ নৌরুটগুলোতে দুর্ঘটনা এড়াতে রাত ১টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ঘন কুয়াশা: মাঝ পদ্মায় ৮ ফেরি আটকা

আপডেট টাইম : ০৮:৩০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪