ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

চাঁদপুরে জাটকা ধরায় ৫ জেলের অর্থদণ্ড, কারেন্ট জাল জব্দ

চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযানে জাটকা ধরা অবস্থায় আটক পাঁচ জেলেকে ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১০ কেজি জাটকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন।

অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী এলাকার লুৎফর রহমান, ইদ্রিস আলী ও কুদ্দুস আলী, মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকার মেহেদী হাসান ও লোকমান।

সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার নির্দেশে কোস্টগার্ড ও নৌপুলিশসহ আজকের বিশেষ কম্বিং অপারেশন বেলা আড়াইটা হতে রাত ৮টা পর্যন্ত মেঘনা নদীর এলাকার বহরিয়া, মিনি কক্সবাজার, কাছিকাটা, লালপুর, শফরমালী, আনন্দ বাজার এলাকায় পরিচালিত হয়।

অভিযানে ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি জাটকা আটক হয়। জব্দ করা জাল দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ করা জাটকা গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

চাঁদপুরে জাটকা ধরায় ৫ জেলের অর্থদণ্ড, কারেন্ট জাল জব্দ

আপডেট টাইম : ০৮:৩৪:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪