ঢাকা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

শেরপুরের শিশু শিক্ষার্থীরা শিখছে ট্র্যাফিক আইন

শেরপুরের নকলা-নালিতাবাড়ী ট্র্যাফিক জোনে সচেতনতামূলক ব্যতিক্রমী উদ্যোগে শিশুকাল থেকেই ট্র্যাফিক আইন সম্পর্কে প্রাথমিক ধারণা পাচ্ছে কোমলমতি শিশু শিক্ষার্থীরা।

মঙ্গলবার দিনব্যাপী উপজেলার গৌড়দ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষার্থীদের ট্র্যাফিক আইন সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি ট্র্যাফিক সিগন্যাল ও ট্র্যাফিক চিহ্নগুলো প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের দেখিয়ে এসবের গুরুত্ব ও কাজ বুঝিয়ে দেওয়া হয়।

পরে বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে সরেজমিনে নিয়ে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপারের নিয়মাবলি শিক্ষা দেওয়া হয়েছে। একইসঙ্গে জেব্রা ক্রসিং না থাকলে কীভাবে রাস্তা পারাপার হতে হবে সরেজমিনে তা শিক্ষা দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত ট্র্যাফিক ইন্সপেক্টর সালমান খান রাজন জানান, প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য বইয়ের সিলেবাসে ট্র্যাফিক আইন সম্পর্কে ধারণা দেওয়া আছে। তবে ডিআইজি ও শেরপুর জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে সচেতনতামূলক এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, পর্যায়ক্রমে নকলা ও নালিতাবাড়ী উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নকলা-নালিতাবাড়ী ট্র্যাফিক জোনের উদ্যোগে শিক্ষার্থীদের ট্র্যাফিক আইন সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার পাশাপাশি ট্র্যাফিক সিগন্যাল ও ট্র্যাফিক চিহ্নগুলো প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের দেখানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন জানান, বাংলাদেশ পুলিশের প্রশংসনীয় উদ্যোগগুলোর মধ্যে ট্র্যাফিক বিভাগের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ট্র্যাফিক আইন সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া। ট্র্যাফিক সিগন্যাল ও ট্র্যাফিক চিহ্নগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি এসবের কাজ সম্পর্কে ধারণা দেওয়া, সরেজমিনে রাস্তা পারাপারের নিয়মাবলি শিক্ষা দেওয়া নিঃসন্দেহে মহৎ উদ্যোগ। এতে করে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর প্রাণ হারানোর ঝুঁকি অনেকটাই কমবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

শেরপুরের শিশু শিক্ষার্থীরা শিখছে ট্র্যাফিক আইন

আপডেট টাইম : ০৮:৪৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪