ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মেঘনায় জালে ধরা পড়ল ২১ আইড়

চাঁদপুরে মেঘনা নদীতে বাদশা ও শাহআলম নামে দুই জেলের জালে ধরা পড়েছে ২১টি আইড় মাছ।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার রাজরাজেশ্বর ও সফরমালি এলাকার পদ্মা এবং মেঘনা নদীতে সাদা সুতার তৈরি লালা জালে বড় বড় এসব আইড় মাছ ধরা পড়ে। পরে চাঁদপুর বড়স্টেশন সিরাজ ও রব চোকদার আড়তে মাছগুলো নিলামের মাধ্যমে ৫২ থেকে ৫৫ হাজার টাকা মণ দরে বিক্রি করেছেন ওই জেলেরা।

মাছ ঘাটের আড়তদার ওমর ফারুক চোকদার জানান, সকালে চাঁদপুর লঞ্চঘাট এলাকার শাহআলম ও বাদশা দেওয়ানের নৌকার জেলেরাসহ অন্য জেলেরা বড়স্টেশনসহ আশপাশে মেঘনা এবং মাওয়ার দিকের পদ্মা নদীতে লালা জাল ফেলে আইড় মাছ শিকারে যান। তাদের জালে ৫ থেকে ৭ কেজি ৭০ গ্রাম ওজনের একাধিক আইড় মাছ ধরা পড়ে। পরে নিলামে মাছগুলো ১২ থেকে ১৪শ’ টাকা কেজি দরে কেনেন ঘাটেরই কবির লস্কর, আবু ছাইদ ও শাকিল নামে ৩ মাছ ব্যবসায়ী। তারা আবার এসব মাছ রাজধানী ঢাকায় পাঠিয়ে দেন।

জেলে করিম জানান, গত ১৫ দিন ধরে নদীতে আইড় মাছের তেমন একটা দেখা পাইনি। শনিবার ফজর নামাজের পর আমাদের জালে পাঁচটি বড় বড় আইড় মাছ উঠে। যার পরিমাণ সাড়ে ৩৩ কেজি। সিরাজ চোকদারের আড়তে ৫৫ হাজার টাকা মণ দরে বিক্রি করা হয়েছে এসব মাছ।

চাঁদপুর মৎস্য ব্যবসায়ী সমিতির পরিচালক ওমর ফারুক চোকদার বলেন, ঘাটে ইলিশ আসছে খুবই কম। মাঝেমধ্যে পদ্মা ও মেঘনা নদীতে জেলেদের জালে বড় সাইজের আইড় ও পাঙাশ মাছ ধরা পড়লে এখানকার আড়তে আনা হয়। এবার মেঘনা নদী একসঙ্গে মাছ উঠেছে ২১টি আইড়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

মেঘনায় জালে ধরা পড়ল ২১ আইড়

আপডেট টাইম : ১১:০০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪