ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

১৪ ফেব্রুয়ারি দাওয়াতে ইসলামের ইজতেমা শুরু

 উত্তরা সংবাদ দাতা : রাজধানীর উত্তরা হজ্জ ক্যাম্প-সংলগ্ন দক্ষিণখান আশিয়ান সিটির মাঠে আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে দাওয়াতে ইসলামী বাংলাদেশের তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা।সরেজমিনে দেখা যায়, ইজতেমা উপলক্ষে আশিয়ান সিটির ভিতরে প্রায় একশত একর জমির উপর শতাধিক টয়লেট ও পর্যাপ্ত অজুখানার সু-ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলা থেকে ইজতেমায় আগত মুসিল্লীদের থাকা-খাওয়া, রান্নাবান্নার জন্য ইজতেমা মাঠের উত্তর পাশে সারিবদ্ধ ভাবে প্রায় একশত ঘর নির্মাণ করা হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি জুমার নামাজের আগে মিলাদ মাহফিল শেষে আখেরি মোনাজাত হবে। আখেরী মোনাজাত শেষে জুম্মার নামাজ ও দোয়া হবে। আজ দুপুর ১ টায় ইজতিমা প্রস্তুতি কমিটি জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী সংবাদ সম্মেলন করে জানান, গত কয়েক বছর তারা সিভিল অ্যাভিয়েশন মাঠে দাওয়াতে ইসলামের ইজতেমা চালিয়ে আসছে। এবছর তারা এয়ারপোর্টের পূর্বদিকে আশিয়ান সিটির খেলার মাঠ-সংলগ্ন একশত একর জায়গাতে প্রস্তুতি চলছে ইজতেমার মূল প্যান্ডেল তৈরীর কাজ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.মাসুদ পারভেজ।
গত একমাস ধরে শত শত ভক্ত আশেকের অংশগ্রহণে ইজতেমা ময়দানের প্রস্তুতির কার্যক্রম চলমান রয়েছে।
মূল প্যান্ডেলের দক্ষিণ ও পূর্ব পাশে করা হয়েছে ইজতেমায় আগত মুসল্লিদের জন্য শত শত টয়লেট ও ওজুখানা। সরেজমিনে আরো দেখা যায়, ইজতেমায় আগত মুসুল্লীদের জন্য জেলাভিত্তিক থাকার জায়গা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও রয়েছে খাবার রান্না করার ব্যবস্থা।
জানা যায়, ইজতেমা ময়দানের সার্বিক নিরাপত্তার জন্য চারটি ওয়াচ টাওয়ার ও ব্যক্তিগত উদ্যোগে তাদের তিন শতাধিক নিরাপত্তা কর্মী রয়েছে।

প্রস্তুতি কমিটির জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম আরো জানান, সারা দেশ থেকে কয়েক লাখ আল্লাহ এবং আল্লাহর রাসুল প্রেমিক ধর্মপ্রাণ মুসুল্লি অত্র ইজতেমায় অংশগ্রহণ করবে। এসময় তিনি বলেন,নিরাপত্তা বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ও তাদেরকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

১৪ ফেব্রুয়ারি দাওয়াতে ইসলামের ইজতেমা শুরু

আপডেট টাইম : ১০:০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪