ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

গাজীপুরে সার কারখানায় আগুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সবুজ বাংলা জৈব সার উৎপাদন কারখানা ও তুলার গুদামে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকার সবুজ বাংলা জৈব সার কারখানার তুলার গুদামের পাশে বৈদ্যুতিক ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটে। ফলে সার কারখানাটির তুলার গুদামে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সার কারখানাটিতে রাখা অন্যান্য দাহ্য পদার্থে। কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপর রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও কারখানার বিভিন্ন স্থান থেকে ধোঁয়া বের হতে থাকে।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুইটি ইউনিটের চেষ্টায় রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

গাজীপুরে সার কারখানায় আগুন

আপডেট টাইম : ১০:৩৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪