ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ৪

মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ঘটনায় আরো একজন নিহত হয়েছেন। এ নিয়ে চারজনের মৃত্যু হলো। নিহতের মধ্যে নারী ও শিশু রয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের দত্তপাড়া ইউনিয়নের সূর্যনগর বাসস্টান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। বাসটি শিবচরের সূর্যনগর নামক স্থানে এলে সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরো একজন ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলা হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।

পাশাপাশি শিবচরের পাচ্চর এলাকার রয়েল হাসপাতাল আহত পাঁচজনকে নেয়া হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও কয়েকজনকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।

হানিফ পরিবহনের যাত্রী বরিশালের বাকেরগঞ্জ থানার মাসুদ রানা বলেন, বাসটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে এ দর্ঘটনা ঘটে। বাসে ৪২ জন যাত্রী ছিলেন। তিনি ‘জে’ সিরিজের সিট বসে ছিলেন।

শিবচর হাইওয়ে থানার ওসি মো. শাকিল জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটস্ত হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আরো দুইজন মারা গেছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত বেড়ে ৪

আপডেট টাইম : ০৯:০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪