ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপে খেলবেন এমপিরা

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপে (আইপিসিডব্লিউসি) প্রথমবারের মতো অংশ নিচ্ছেন সংসদ সদস্যরা।

ইংল্যান্ডে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে ১৭ সদস্যের বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। যার নেতৃত্ব দেবেন সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয়।
আগামী ৯ থেকে ১৪ জুলাই এ টুর্নামেন্টের খেলা হবে। এ জন্য বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল রোববার লন্ডনে পৌঁছাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ড। এ ও বি দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দেশগুলো।

এর মধ্যে এ গ্রুপে রয়েছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলংকা। বি গ্রুপে বাংলাদেশ, পাকিস্তান, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

১০ জুলাই গ্রুপ পর্বের খেলা শুরুর আগে দুই গ্রুপের মধ্যে ছয় ওভারের চারটি অনুশীলন ম্যাচ হবে। দুই গ্রুপ থেকে দুটি দলের মধ্যে ১৫ ওভারের সেমিফাইনাল হবে। ফাইনাল খেলা হবে ২০ ওভারের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ স্বাগতিক সংসদের টুর্নামেন্টের সমন্বয় করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। কোচ হিসেবে রয়েছেন দীপু রায় চৌধুরী।

এর আগে টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়ার আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেছে বাংলাদেশ দল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপে খেলবেন এমপিরা

আপডেট টাইম : ১১:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯