ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

স্ত্রী-কন্যাসহ কাস্টমস কর্মকর্তার জানাজা সম্পন্ন, পাশাপাশি কবরে দাফন

রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত কক্সবাজারের উখিয়ায় কাস্টমস কর্মকর্তা শাহ জালাল, তার স্ত্রী ও সন্তানের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উখিয়া মরিচ্যার মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা বিদ্যায়ল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

নিহতরা হলেন- উখিয়ার বাসিন্দা কাস্টমস ইন্সপেক্টর শাহ জালাল উদ্দিন, তার স্ত্রী মেহেরুন নেসা হেলালী এবং তাদের চার বছরের মেয়ে ফাইরুজ কাশেম জামিলা। মরদেহ স্কুল মাঠ প্রাঙ্গণে আনার পর এমন এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। এলাকার মানুষ শেষবারের মতো প্রিয়জনের মরদেহ বহনকারী গাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

নিহত কাস্টমস কর্মকর্তার বড় ভাই শাহাজান সাজু বলেন, রোববার বেলা ১১টার দিকে মরিচ্যা মুক্তিযুদ্ধ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুর খবরের পর থেকে আব্বা ভেঙে পড়েছে। আমাদের পরিবার শেষ হয়ে গেল।

অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কাশেমের বাড়িতে শোকে দিশেহারা হয়ে পড়েছেন সবাই। ছেলে-বউ-নাতনিকে হারিয়ে দিশেহারা বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কাশেম। বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য ছুটে আসছেন গ্রামবাসী। বাড়ির একটু দূরে পশ্চিম মরিচ্যা জামে মসজিদের পাশে কবরস্থানে শাহ জালাল ও তার স্ত্রী-সন্তানকে পাশাপাশি দাফন করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

স্ত্রী-কন্যাসহ কাস্টমস কর্মকর্তার জানাজা সম্পন্ন, পাশাপাশি কবরে দাফন

আপডেট টাইম : ০১:৩১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪