ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

১০ ইউনিটের চেষ্টায় উত্তরার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টরের কাঁচাবাজারে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০ ইউনিটের ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, এই সময়ের মধ্যে মার্কেটের প্রায় সব দোকানই পুড়ে গেছে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে ১১ নং সেক্টরের কাঁচাবাজারে ভয়াবহ আগুন লাগে। তবে কীভাবে কোথা থেকে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিব হাসান জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান। একপর্যায়ে সেখানে ১০ ইউনিট কাজ শুরু করে। ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ২টার দিকে কাঁচাবাজারে আগুন লাগে। এখানে মুদি, ফার্নিচারসহ লেপ-তোশকের কয়েকটি দোকান ছিল। যেগুলো সম্পূর্ণ পুড়ে গেছে।

তারা জানান, প্রথমে কাঁচাবাজারটিতে ছোট আগুন দেখতে পান। এরপর সবাই আগুন নেভাতে কাজ শুরু করার পরই এটি বড় আকার ধারণ করে। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ীরা জানান, আগুন লাগার খবর পেয়ে তারা মালপত্র বের করার চেষ্টা করেছেন। কিন্তু আগুনের ভয়াবহতা বেশি থাকায় খুব বেশি কিছু বের করতে পারেননি। তাদের প্রায় সব মালই পুড়ে গেছে।

তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা জানা যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

১০ ইউনিটের চেষ্টায় উত্তরার আগুন নিয়ন্ত্রণে

আপডেট টাইম : ০৮:৪১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪