ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন ডি.লিট সম্মাননায় ভূষিত হচ্ছেন মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের মতবিনিময় চলছে আদালত অবমাননার অভিযোগে এবি পার্টির ফুয়াদকে সতর্ক করলেন ট্রাইব্যুনাল ওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য-মোসাদ্দেক যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে নেপালের প্রধানমন্ত্রী, বৈঠক করবেন মোদির সঙ্গে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের ইবোলা আক্রান্ত কঙ্গোর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের

চলতি মৌসুমে ৫২১ কোটি টাকার কলা বিক্রি

ঝিনাইদহ জেলার ব্রান্ডিংপণ্য কলা। জেলার ছয় উপজেলার মাঠের পর মাঠজুড়ে এখানকার কৃষকরা ফল ও সবজি হিসেবে কলার আবাদ করে, গড়ে উঠেছে ছয়টির বেশি পাইকার বাজারও। ঝিনাইদহের কলা ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৪০টির বেশি জেলাতে যাচ্ছে। চলতি মৌসুমে জেলায় কলা উৎপাদন হবে ১ লাখ ৫৫ হাজার ৮৫০ মেট্রিক টন যার বাজারমূল্য ৫২১ কোটি টাকারও বেশি।

জেলায় চাঁপাকলা, ধুপছায়া, সবরি, সাগর জাতের কলা খুবই উন্নত এই জাতের কলা ২০০ থেকে ৩০০ টাকা কাঁদির কলা এখন বিক্রি হচ্ছে ৬০০ থেকে হাজার টাকা দরে।

কৃষকরা জানান, ঝিনাইদহে প্রচলিত চাঁপাকলা, সবরি, সাগর কলা, ধুপছায়া, কাঁচকলাসহ বিভিন্ন জাতে কলা উৎপাদন হয়। এসব কলার মধ্যে চাঁপাকলা ও ধুপছায়া কলার চাহিদা সবচেয়ে বেশি। কুমিল্লা অঞ্চলে ধুপছায়া কলা ব্যাপকভাবে চলে।

ঝিনাইদহ পবহাটি কলা হাটের ব্যবসায়ী সাদ্দাম হোসেন জানান, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নরসিংদী, খুলনা, বরিশাল, নেয়াখালী, ফরিদপুর, কুমিল্লাসহ দেশের ৪০টি জেলার বেশি স্থানে যায় ঝিনাইদহের কলা।

ব্যবসায়ী দিদারুল ইসলাম নিয়মিত কলা কিনে সাতক্ষীরায় পাঠান। তিনি জানান, গড়ে প্রতিদিন ১ লাখ টাকার কলা কিনে থাকেন।

কৃষি সম্প্রসারণ অধিদফতর ঝিনাইদহের উপ-পরিচালক কৃষিবিদ আজগর আলী জানান, ঝিনাইদহে এবার ৫ হাজার ১০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৫৫হাজার ৮৫০ মেট্রিক টন কলা। যার বাজার মূল্য ৫২১ কোটি টাকার উপরে। হেক্টর প্রতি কলার গড় উৎপাদন ৩১ মেট্রিক টন, যার দাম ১০ লাখ টাকা । ১ হেক্টর ( সাড়ে সাত বিঘা) জমিতে ২৫শ’ থেকে ৩ হাজার কলা গাছ হয় আর পরিপক্ক কলার কাঁদি হয় ২৫শ’। ১ বিঘা জমিতে ৩শ’ থেকে ৪শ’ কলাগাছ লাগানো যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

চলতি মৌসুমে ৫২১ কোটি টাকার কলা বিক্রি

আপডেট টাইম : ১২:১৭:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪