ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক অবকাঠামো-নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই: এলজিআরডি মন্ত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তির উৎস নজরুল: রিজভী প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত

উপজেলা নির্বাচন নিয়ে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: আগামী উপজেলা নির্বাচনে উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ থাকতে পারবেনা। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিয়্যুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের রংপুর বিভাগের নেতাদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচন কতোটা প্রতিযোগিতামূলক ও প্রতিদ্বন্দ্বিতামূলক এবং অবাধ সুষ্ঠু হয় তা দেখতে চাই। উপজেলা নির্বাচনে। নির্বাচন সম্পূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু হবে।’

এসময় বিএনপির ‘ভারতীয় পণ্য বর্জন’ বিষয়ে ওবায়দুল কাদের মন্তব্য করেন, ‘ভারত নির্বাচন নিয়ে অশুভ খেলার বিপক্ষে ছিলো। তারা আমাদের পাশে ছিলো। এজন্য ভারতীয় পণ্য বর্জনের কথা বলে বিএনপি। সবকিছু হারিয়ে বিএনপি এখন ভারত বিরোধীতায় নেমেছে। বিএনপির কিছু করার ক্ষমতা নেই। বিএনপির মিথ্যার রাজনীতি টিকবেনা। জনগণ প্রত্যাখ্যান করেছে।’

এসময় দলকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাখার ওপর জোর দিতে ওবায়দুল কাদের বলেন, ‘নিজেদের সমস্যা নিজেদেরকেই সমাধান করতে হবে। চ্যালেঞ্জিং একটি সময় আমরা অতিক্রম করছি। নিয়মতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচন করতে হবে, পছন্দের লোক দিয়ে কমিটি বানানো যাবেনা।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব: রাষ্ট্রপতি

উপজেলা নির্বাচন নিয়ে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি

আপডেট টাইম : ০১:১৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪