ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বক্সভর্তি ঈদ আনন্দ

পিরোজপুরের মঠবাড়িয়ায় বলেশ্বর নদীর পাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রতিবছরের ন্যায় এবারও ‘হাতেখড়ি ফাউন্ডেশনের’ উদ্যোগে একবক্স করে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ মাঝেরচর ও সাংরাইল এলাকার জেলেপল্লীর ৫০ জন শিশুদের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, পোলাওর চাল ও মুড়ি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি সুমন মিস্ত্রি সজিব, সহসভাপতি আবিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আকিয়া সায়মা, মঠবাড়িয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিয়াউল হক মান্না।

উপহার বক্স পাওয়া পশ্চিম হোগোলপাতি আজিজিয়া প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী লামিয়া বলে, ‘এক বক্স ঈদের উপহার পেয়ে অনেক খুশি হয়েছি। আমার বাবা-মা গরীব, ঈদের বাজার করতে কষ্ট হয়। এটা আমাদের অনেক উপকার হয়েছে।’

পঞ্চম শ্রেণির ছাত্র ওমর ফারুক বলেন, ‘রঙিন বক্সে ঈদ উপহার পেয়ে ভালো লাগছে। বক্সগুলো দেখতে অনেক সুন্দর। সেমাই, চিনি, দুধ দিয়েছে। আমি মা-বাবাকে নিয়ে ঈদ পালন করতে পারবো ভেবে আনন্দ লাগছে।’

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম বলেন, ‘এ ধরনের মহৎ কাজে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আলোকিত মানুষের এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক। সংগঠনের সংশ্লিষ্টদের জন্য তিনি শুভ কামনা রইল।’

সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, ‘সমাজের এ অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার সুযোগ ও তাদের মুখে ঈদের আনন্দে হাসি দেখতে পাওয়াটা আমার কাছে মানসিক প্রশান্তির।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বক্সভর্তি ঈদ আনন্দ

আপডেট টাইম : ১০:৩১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪