ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

৪২ বছর পর চ্যাম্পিয়নস লিগে অ্যাস্টন ভিলা

ক্রীড়া প্রতিবেদকঃ অবশেষে ৪২ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। ইংলিশ প্রিমিয়ার লিগের এই মৌসুমে সেরা চারের মধ্যেই থাকবে দলটি। এ জন্য অবশ্য ম্যানচেস্টার সিটি একটা ধন্যবাদ দিতে পারে ভিলা।

মঙ্গলবার (১৪ মে) রাতে টটেনহাম হটস্পারকে তাদের মাঠেই ২-০ গোলে হারিয়েছে সিটি। স্পার্সদের হারেই নিশ্চিত হয়ে যায় অ্যাস্টন ভিলার স্বপ্নের টিকিট। ৩৭ ম্যাচে ৬৮ পয়েন্ট উনাই এমেরির দলের। তাদের অবস্থান টেবিলের চারে। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পাঁচে আছে টটেনহাম।

১৯৮২-৮৩ মৌসুমের পর এই প্রথম ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় খেলার সুযোগ পেল ভিলা। তার আগের মৌসুমে ইউরোপিয়ান কাপ জিতেছিল দলটি। ১৯৯১-৯২ মৌসুম থেকে এই প্রতিযোগিতাই চ্যাম্পিয়নস লিগ নামে শুরু হয়। সে হিসেবে চ্যাম্পিয়নস লিগে এবারই প্রথম খেলার সুযোগ পেল ভিলা।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স এ একটি ভিডিও পোস্ট করেছে ভিলা। সেখানে দেখা যায়, সিটির জয়ের পর ভিলা পার্কে বার্ষিক অ্যাওয়ার্ডস নাইটে ভিলার কোচ উনাই এমেরি তার খেলোয়াড়দের নিয়ে উদ্‌যাপন করছেন।

ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগের নামকরণ প্রিমিয়ার লিগ করা হয় ১৯৯২-৯৩ মৌসুম থেকে। সেবার এবং ১৯৯৫-৯৬ মৌসুমে লিগ টেবিলে যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ হয়েছিল ভিলা। তবু চ্যাম্পিয়নস লিগে সুযোগ মেলেনি। কারণ এ দুই মৌসুমেই লিগ টেবিলে শুধু শীর্ষ দল ইউরোপের শীর্ষ এই ক্লাব প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছে।

৩৭ ম্যাচে অ্যাস্টন ভিলার পয়েন্ট ৬৮। তাদের হাতে যে একটি ম্যাচ আছে, তা লিভারপুলের বিপক্ষে আগামী সোমবার। এই ম্যাচে যদি তারা হেরে যায়, তবুও টটেনহ্যাম তাদের ধরতে পারবে না। কারণ, ৩৭ ম্যাচে টটেনহ্যামের পয়েন্ট ৬৩। বাকি এক ম্যাচে টটেনহ্যাম জিতলেও চতুর্থ স্থানে আসতে পারবে না। সেক্ষেত্রে দলটির পয়েন্ট হবে বড়জোর ৬৬। অর্থাৎ ভিলা থেকে ২ পয়েন্ট পিছিয়েই থাকবে তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

৪২ বছর পর চ্যাম্পিয়নস লিগে অ্যাস্টন ভিলা

আপডেট টাইম : ০৭:২৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪