ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

পাকিস্তানের স্কোয়াড থেকে বাদ পেসার

ক্রীড়া ডেস্কঃ বিশ্বকাপ নিয়ে কতজনের কতরকমের পরিকল্পনা। পাকিস্তানের পরিকল্পনা একটু অদ্ভুতই ছিল। বাকি ১৯ দল বিশ্বকাপ স্কোয়াড দিয়ে দিলেও ২০০৯ এর বিশ্বচ্যাম্পিয়নরা টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড এখনও চূড়ান্ত করেনি। অপেক্ষা ছিল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির। তবে এত আয়োজনের পর সেই ম্যাচ ভেস্তে গেছে।

এর কারণ সম্পর্কে অবশ্য পিসিবি জানিয়েছে, ‘টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে হাসান আলীর সঙ্গে কাউন্টি (ইংল্যান্ডের) ক্রিকেটের যে প্রতিশ্রুতি রয়েছে, সেটি যেন তিনি সম্পন্ন করতে পারেন। প্রাথমিকভাবে হারিস রউফ ইনজুরিতে থাকায় তার ব্যাক–আপ হিসেবে প্রাথমিক দলে রাখা হয়েছিল তাকে।’ বিশ্বকাপ স্কোয়াডে থাকার ব্যাপারে প্রধান পছন্দ ছিলেন রউফ, তিনি ফিট হয়ে যাওয়ায় আর হাসানের দরকার পড়ছে না।

পাকিস্তান স্কোয়াডের এই পরিবর্তন এনেছিল ইংল্যান্ডের বিপক্ষে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টির আগে। যদিও লিডসে নির্ধারিত ম্যাচটি আর বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামী ২৫ মে বার্মিংহামে অনুষ্ঠিত হবে। এর আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য হুট করেই পাকিস্তান দলে নেওয়া হয় হাসানকে। তিনি নিজেও হয়তো চমকে গিয়েছিলেন, কারণ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটটিতে কেবল তিনবার জাতীয় দলের হয়ে খেলেছেন ২৯ বছর বয়সী এই পেসার।

এর আগে সর্বশেষ ১৪ মে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছেন হাসান। যেখানে ৪২ রান খরচ করলেও, ছিলেন উইকেটশূন্য। সবমিলিয়ে পাকিস্তানের হয়ে ৫০টি টি-টোয়েন্টি ম্যাচে হাসান আলী ৮.৪৫ ইকোনমিতে ৬০ উইকেট শিকার করেছেন। তিনি বাদ পড়ায় পাকিস্তান স্কোয়াড এখন ১৭ জনে নেমে এসেছে। যেখান থেকে ১৫ জনের চূড়ান্ত স্কোয়াড এবং রিজার্ভ ক্রিকেটার বেছে নেবে পাকিস্তানের নির্বাচক কমিটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

পাকিস্তানের স্কোয়াড থেকে বাদ পেসার

আপডেট টাইম : ০৫:১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪