ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকেই ১৫ শতাংশ ভ্যাট বসছে মেট্রো রেলে

সিটিজেন প্রতিবেদকঃ মেট্রো রেলের টিকিটের ওপর বর্তমানে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতি রয়েছে। সরকারের বিশেষ আদেশে অব্যাহতির সময়সীমা শেষ হওয়ার কথা গতকাল রোববার।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মধ্যে অব্যাহতির মেয়াদ আর বাড়ায়নি। ফলে আজ সোমবার থেকে মেট্রো রেলের সেবা ও টিকিটের ওপর ১৫ শতাংশ হারে মূসক দিতে হবে। এতে বাড়তে পারে ভাড়ার চাপ।

এ বিষয়ে জানতে চাইলে এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) মোহাম্মদ হাসমত আলী বলেন, যেহেতু এখনো এনবিআর থেকে কোনো বিশেষ আদেশ দেওয়া হয়নি। সুতরাং আগের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার থেকে মেট্রোরেলে মূসক আরোপিত হবে।

এর আগে গত ৪ এপ্রিল ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) চিঠি দিয়ে এনবিআর জানায়, জুলাই থেকে মেট্রোরেলের সেবা ও টিকিটে মূসক পরিশোধ করতে হবে। এরপর ডিএমটিসিএলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন মেট্রোরেলে ভ্যাট না বসানোর অনুরোধ করেন।

গত মে মাসে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ব্র্যান্ডিং সেমিনার অন ঢাকা মেট্রোরেল’ অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট বসানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ জানান।

মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মওকুফ রয়েছে, যার সময় সীমা ৩০ জুন শেষ হয়। ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে ওই সুবিধা দেয় এনবিআর। কিন্তু জুন মাসের পরে ওই ভ্যাট অব্যাহতির সুবিধা বাতিল করলো প্রতিষ্ঠানটি।

এর আগে ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে যাত্রীদের কথা চিন্তা করে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়াতে ডিএমটিসিএলের আবেদন নাকচ করেছে এনবিআর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

আজ থেকেই ১৫ শতাংশ ভ্যাট বসছে মেট্রো রেলে

আপডেট টাইম : ১০:০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪