ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

আবেগী পোস্টে ফুটবলকে বিদায় জানালেন টনি ক্রুস

ক্রীড়া ডেস্কঃ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টর ফাইনালে স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে জার্মানি। সেই সঙ্গে শেষ হয়েছে টনি ক্রুসের ফুটবল ক্যারিয়ার। আগেই জানিয়েছিলেন ইউরোর পর বুটজোড়া তুলে রাখবেন তিনি। এবার আনুষ্ঠানিকতাও সেরে ফেললেন এই তারকা ফুটবলার।

নিজের ভেরিভায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্ট দিয়ে ফুটবলকে বিদায় জানিয়েছেন ক্রুস। পোস্টে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ ফুটবল! তুমি সুন্দর এক খেলা এবং…তোমাকে স্বাগত। বিদায়।

গত মাসে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে ক্লাব ফুটবলের ইতি টানেন ৩৪ বছর বয়সী ক্রুস। এবার শেষ হলো আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার। স্পেনের বিপক্ষে ক্যারিয়ারে শেষ ম্যাচ খেলার দুই দিন পর ইনস্টাগ্রামে সবাইকে ধন্যবাদ জানিয়ে নতুন জীবনে পা রাখলেন তিনি।

তিনি জানান, তো, এই পর্যন্তই। তবে বিরতি নেওয়ার এবং গত ১৭ বছরে কী হয়েছে তা অনুধাবন করার আগে, আমাকে আমার মতো করে গ্রহণ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানানোর এই সুযোগ হারাতে চাই না।

এ সময় ভক্ত, ক্লাব, কোচ ও সতীর্থদের পাশাপাশি বন্ধুবান্ধব ও পরিবারকে ধন্যবাদ জানান তিনি। বলেন, “বাচ্চারা বাবার জন্য গর্বিত- এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না।”

রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ মিলিয়ে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি লা লিগা, তিনটি বুন্দেসলিগা, তিনটি জার্মান কাপ ও একটি কোপা দেল রে শিরোপা জিতেছেন ২০১৪ সালের বিশ্বকাপজয়ী ক্রুস।

ইউরোর চলমান আসর শেষেই যে অবসরে যাবেন, ঘোষণা তিনি দিয়েছিলেন মে মাসেই। ফলে শুক্রবার রাতে জার্মানির জার্সিতে স্পেনের বিপক্ষে খেলা ১১৪তম ম্যাচটিই তার শেষ ম্যাচ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

আবেগী পোস্টে ফুটবলকে বিদায় জানালেন টনি ক্রুস

আপডেট টাইম : ০৭:৫৩:০০ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪