ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

পরিবেশবান্ধব স্বীকৃতি পেলো আরও ৪ পোশাক কারখানা

সিটিজেন প্রতিবেদকঃ দেশের তৈরি পোশাকশিল্পের আরও চার কারখানা পরিবেশবান্ধব সনদ পেয়েছে। নতুন স্বীকৃতি পাওয়া কারখানাগুলো হলো, গাজীপুর কবি জসিম উদ্দিন রোডের ‘অনন্ত জিন্সওয়্যার লিমিটেড’, গাজীপুর সদরের ‘বেসিক শার্ট লিমিটেড’, গাজীপুর কাশিমপুরের ‘বিগ বস করপোরেশন লিমিটেড’ ও ‘অ্যাপটেক ক্যাজুয়ার লিমিটেড’। এর ফলে দেশে পরিবেশবান্ধব কারখানার সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২৪টি। এর মধ্যে ৮৮টি প্লাটিনাম, ১২২ গোল্ড এবং বাকিগুলো সিলভার।

বৃহস্পতিবার (১১ জুলাই) তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

নতুন সনদ পাওয়া কারখানাগুলো হলো বিগ বস কর্পোরেশন লিমিটেড, অনন্ত জিন্সওয়্যার লিমিটেড, বেসিক শার্ট লিমিটেড ও অ্যাপটেক ক্যাশওয়ার।

বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটপ্রাপ্ত এলইডি সার্টিফায়েড কারখানার মধ্যে ৫৯টি এখন বাংলাদেশে।

সবুজ কারখানার স্বীকৃতির বিষয়ে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি-বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, এই মাইলফলক সবুজ উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবে। পরিবেশগত স্থায়িত্ব, টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পের বৈশ্বিক প্রতিযোগিতা উভয় ক্ষেত্রেই অবদান রাখবে।

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) সবুজ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন বা লিড সনদ দেয়। সংস্থাটি বাণিজ্যিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িসহ অন্য স্থাপনার ক্ষেত্রেও সনদ দেয়। তবে শিল্প কারখানার ভবন নির্মাণ থেকে পণ্য উৎপাদন পর্যন্ত সব পর্যায়ে পরিবেশ সুরক্ষার বিষয়টি ভালোভাবে বিশ্লেষণ করে সর্বোচ্চ মানের কারখানাকে এ সনদ দেয় তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

পরিবেশবান্ধব স্বীকৃতি পেলো আরও ৪ পোশাক কারখানা

আপডেট টাইম : ০৭:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪