ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

রেমিট্যান্সে বড় ধাক্কা, জুলাইয়ে এলো ১৯০ কোটি ডলার

সিটিজেন প্রতিবেদকঃসদ্য বিদায়ী জুলাই মাসে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে বড় ধরনের ধাক্কা এসেছে। দেশে জুলাই মাসে ১৯০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৮ টাকা ধরে) যার পরিমাণ ২২ হাজার ৫২৬ কোটি টাকা। এটি আগের মাসের চেয়ে ৬৩ কোটি ২০ লাখ ডলার কম, যা গত ১০ মাসের মধ্যে সর্বনিম্ন।

বৃহস্পতিবার (১ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, সদ বিদায়ী জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা ১৯০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন, যা তার আগের মাসের চেয়ে ৬৩ কোটি ২০ লাখ ডলার কম এসেছে। গত বছরের (জুলাই ২০২৩) একই সময়ের তুলনায় প্রায় ৭ কোটি ডলার কম এসেছে। গত বছরের জুলাই মাসে এসেছিল ১৯৭ কোটি ৩০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের সূত্র বলছে, চলতি মাসের প্রথম তিন সপ্তাহে ৪০ থেকে ৫০ কোটি ডলার প্রবাসী আয় এসেছিল। এর মধ্যে ১ থেকে ২০ জুলাই আসে ১৪২ কোটি ৯৩ লাখ ডলার। ২৭ জুলাই পর্যন্ত দেশে প্রবাসী আয় এসেছে ১৫৬ কোটি ৭৪ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের অন্য একটি সূত্র জানায়, ১ থেকে ২৮ জুলাই প্রবাসী আয় এসেছে ১৬৫ কোটি ৭০ লাখ ডলার।

তবে বাকি তিনদিনে যা রেমিট্যান্স এসেছে সেটার যোগ মিলে ১৯০৯ মিলিয়ন ডলার বা ১ দশমিক ৯০ বিলিয়ন ডলার হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন খাত সংশ্লিষ্টরা। যদিও বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এসএমএস মাধ্যমে জানিয়েছেন ৩১ জুলাই একদিনেই ১২০ মিলিয়ন বা ১২ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। তবে রেমিট্যান্সের অন্যান্য তথ্য প্রকাশ করলেও পুরো মাসের প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক।

চলতি বছরের জুনের তুলনায় জুলাই মাসে রেমিট্যান্স কম আসার কারণ হিসেবে ব্যাংক লেনদেনকে দায়ী করছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানান, ইন্টারনেট ও ব্যাংক বন্ধ থাকার কারণে প্রবাসীরা রেমিট্যান্স পাঠাতে পারেননি। এসব কারণে কমেছে। তবে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এর প্রভাব পড়েনি বলেও জানান তিনি।

এর আগে চলতি বছরের জুন মাসের রেকর্ড আড়াই বিলিয়ন ডলারের (২.৫৪ বিলিয়ন) রেমিট্যান্স এসেছে। যা তিন বছরের (৩৬ মাস) মধ্যে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স।

বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১৮ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ২৯ হাজার ৯৯৫ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের পুরো সময়ে এসেছে প্রায় ২৪ বিলিয়ন (২৩ দশমিক ৯১ বিলিয়ন) ডলার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

রেমিট্যান্সে বড় ধাক্কা, জুলাইয়ে এলো ১৯০ কোটি ডলার

আপডেট টাইম : ০৮:২২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪