ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

সিটিজেন প্রতিবেদকঃসাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এবং তার স্ত্রী রুখমিলা জামান চৌধুরীর সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১২ আগস্ট) আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ নির্দেশনা দেয়। রুখমিলা জামান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের চেয়ারম্যান।

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এবং তাঁর স্ত্রী রুখমিলা জামান চৌধুরীর ব্যক্তিগত ও ব্যবসায়ী হিসাব জব্দ করতে হবে। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এই নির্দেশনার ফলে এ দুজনের ব্যক্তিগত কিংবা ব্যবসায়ী ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না।

এদিকে, রুখমিলা জামান চৌধুরী বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান। সাইফুজ্জামান চৌধুরী জাভেদ ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠার পর তাঁকে বিদায়ী সরকারে মন্ত্রী হিসেবে দেখা যায়নি। সরকারের পতনের পর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে সাবেক মন্ত্রী ও তাঁর পরিবারের নিয়ন্ত্রণমুক্ত করার দাবিতে আন্দোলন শুরু করেছেন ব্যাংকের দেড় শতাধিক শেয়ারধারী। গত বৃহস্পতিবার গুলশানে ইউসিবির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তাঁরা এ দাবি জানান।

অপরদিকে, আজ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারীর একাউন্ট জব্দ করারও নির্দেশ দিয়েছে বিএফআইইউ। এর আগে রবিবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং তার স্ত্রী ও মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে সংস্থাটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

আপডেট টাইম : ০৮:০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪