ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

পাকিস্তানে ইন্টারনেটে ধীরগতি, হতাশ বাংলাদেশি ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক,সিটিজেনঃবাংলাদেশে গত কয়েকদিন রাজনৈতিক অস্থিরতা ছিল। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল চাইলে আগেভাগে তাদের দেশে পা রাখতে পারে।

বাংলাদেশও সেই প্রস্তাব লুফে নেয়। নির্ধারিত সময়ের চারদিন আগে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে পা রাখেন শান্ত-তাসকিনরা। বর্তমানে তারা অবস্থান করছেন লাহোরে।

সাবেক প্রেসিডেন্ট ও বিশ্বকাজয়ী অধিনায়ক ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে চলছে ছাত্র-জনতার বিক্ষোভ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট সরবরাহের গতি কমিয়ে দিয়েছে পাকিস্তানের সরকার। এ অবস্থায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। একই সঙ্গে পাকিস্তান শাহিনসের বিপক্ষে চার দিনের এবং ওয়ানেড সিরিজ খেলতে দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ এ দল।

ইন্টারনেটে ধীরগতির কারণে বিপাকে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। দেশটির ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’ জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে ইন্টারনেট সেবা সীমিত করে দিয়েছে সরকার। কমানো হয়েছে ইন্টারনেটের গতি।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন (আইএসপি) জানিয়েছে, সারা দেশে গতি ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে পাকিস্তান থেকে অনেক ক্রিকেটার দেশে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না।

গণমাধ্যমটির দাবি, মাঠের বাইরের সময়টুকু স্বচ্ছন্দবোধ করছেন না অনেক ক্রিকেটার। যদিও বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাত দিয়ে ক্রীড়া বিষয়ক গণমাধ্যম ‘স্পোর্টসকিডা’ জানিয়েছে, এখনো সফরকারী দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অভিযোগ আসেনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, ‘বেশ কয়েকজন ক্রিকেটারের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমাদের দল নিরাপদে আছে। আপাতত স্থানীয় নম্বর দিয়ে যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে।’

আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে মাঠে গড়ানোর কথা পাকিস্তান-বাংলাদেশের প্রথম টেস্ট। আর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ আগস্ট, করাচিতে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

পাকিস্তানে ইন্টারনেটে ধীরগতি, হতাশ বাংলাদেশি ক্রিকেটাররা

আপডেট টাইম : ০৫:৪৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪