ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বিসিবিতে প্রস্তাব পেলেন ফারুক আহমেদ

ক্রীড়া প্রতিবেদকঃশেখ হাসিনা দেশ ছাড়ার পর এখনও পর্যন্ত আত্মগোপনে রয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সম্প্রতি শোনা যাচ্ছে, পদত্যাগ করতে রাজি হয়েছেন তিনি। এরপরই আলোচনা শুরু করে হয়েছে দেশের ক্রিকেটের দায়িত্ব কার কাঁধে উঠতে যাচ্ছে। এর সম্ভাব্য তালিকায় রয়েছে বেশ কয়েকজনের নাম।

যাদের মধ্যে অন্যতম সৈয়দ আশরাফুল হক ও নাজমুল আবেদীন ফাহিম। কিন্তু সব ছাপিয়ে এখন আলোচনায় সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদের নাম। কারণ, তার সঙ্গে একান্তে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

পাপনের পদত্যাগের পর কী হতে পারে? অন্তবর্তীকালীন সময়ের জন্য সভাপতি নিয়োগের ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপের ফলে বাংলাদেশ ক্রিকেটের নিষেধাজ্ঞার সম্ভাবনা রয়েছে। তবে ক্রিকেট বোর্ডকে সচল রাখতে নিষেধাজ্ঞা এড়িয়েও নাজমুল হাসান পাপনের পরবর্তী সভাপতি নিয়োগ দেওয়া সম্ভব।

এরপরই গুঞ্জন শুরু হয়েছে তাহলে কে হবেন নতুন সভাপতি? আলোচনার টেবিলে কয়েক জনের নাম। সৈয়দ আশরাফুল হক, নাজমুল আবেদীন ফাহিমসহ বেশ কয়েকজনকে নিয়ে গুঞ্জন চলছে। তবে সব ছাপিয়ে এখন আলোচনায় সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদের নাম।

জানা গেছে, গতকাল (শনিবার) ফারুক আহমেদের সঙ্গে একান্তে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৈঠকে বিসিবির গঠনতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে হয়েছে আলোচনা। সেখানে বোর্ডে কাজ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ফারুককে।

আজ (রোববার) বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। ফারুক বলেন, ‘আমাকে বোর্ডে কাজ করার কথা বলা হয়েছে। আমাকে বলেছে আমি পজিটিভভাবে নিয়েছি। আগে একসময় বোর্ড থেকে রিজাইন করেছিলাম, এখন যদি পরিবেশ ভালো হয়। নিজের মতো কাজ করতে পারি তাহলে কেন নয়। ক্রিকেটকে তো ভালোবাসি। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তো মিটিং হচ্ছে।’

বিসিবি সভাপতি হওয়ার দৌড়ে আপনার নাম শোনা যাচ্ছে আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছেন কি না এমন প্রশ্নে ফারুক বলেন, ‘আমাকে সভাপতির জন্য এখনো প্রস্তাব দেওয়া হয়নি। তাই এখনই বলতে পারছি না। সভাপতি হওয়ার প্রস্তাব প্রস্তাব পাইনি, জিজ্ঞেস করেছে কাজ করব কি না। সভাপতি হবো কি না যখন প্রস্তাব দেবে তখন চিন্তা করব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বিসিবিতে প্রস্তাব পেলেন ফারুক আহমেদ

আপডেট টাইম : ০৭:২১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪