ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

চীনকে সুদহার কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব

সিটিজেন প্রতিবেদকঃচীন থেকে নেওয়া ঋণের সুদহার কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২০ আগস্ট) সচিবালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও কানাডার হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

উপদেষ্টা বলেন, আমরা উচ্চ ঋণের সুদহার কমানোর জন্য বলেছি চীনকে। পাশাপাশি ঋণ পরিশোধের সময় বাড়ানোর জন্যও বলেছি। এই প্রস্তাব তারা বেইজিংয়ে জানাবে এবং দ্রুততার সঙ্গে আমাদেরকে জানাবে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত।

তিনি বলেন, আমাদের দুই অ্যাম্বাসেডরের সঙ্গে কথা হয়েছে। আমরা যা শুরু করেছি, অর্থনৈতিক যে বিষয়গুলো আমরা কন্টিনিউ করব। তাদের যে প্রকল্পগুলো সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। তাদের কাছে অনুরোধ করেছি তোমরা তোমাদের টেকনিক্যাল সাপোর্ট, আর্থিক সাপোর্ট কন্টিনিউ করবে। তারা আমাদের নিশ্চিত করেছে তারা সাধারণত যতোটুকু করে তার চেয়ে বেশি করবে। তাদের কিছু কিছু বিষয় থাকতে পারে, আমরা দ্রুত সেগুলো চিহ্নিত করব। আমরা সময় নেব না। তারা বলছে এরআগে অনেক সময় ফেলে রাখত। আমরা বলেছি এটা দেখব। ভবিষ্যতে যে টাকা আসবে তা যেন মানুষের কল্যাণে সুষ্ঠুভাবে ব্যবহার হয়। সময়মতো যেন ব্যবহার হয় এবং কোয়ালিটি কোনোভাবে ব্যাহত না হয়।

উপদেষ্টা আরও বলেন, সমস্যা আছে। আগের সরকার কিছু সমস্যা তৈরি করে দিয়েছে। অনেক প্রকল্প না নিলেও চলত, আমাদের ওপর ঋণের বোঝা পড়েছে। এগুলো দুঃখজনক ব্যাপার। আমরা চেষ্টা করব যথাসম্ভব সাহায্য করতে। আমরা এসব সমস্যা নিয়ে সতর্ক আছি, যেগুলো তারা তৈরি করে গেছে।

তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, চীনের সঙ্গে কিছু ইস্যু আছে, কানাডার সঙ্গে কিছু ইস্যু আছে। এগুলোর আলোচনা খুব বিস্তারিত করিনি। অন্যান্য অনেক বিষয়ে কথা হয়েছে।

উচ্চহারে সুদের বিনিময়ে চীন থেকে নেওয়া ঋণের বিষয়ে তিনি বলেন, রেট অব ইন্টারেস্ট নিয়ে আমরা তার সঙ্গে কথা বলেছি, সে বলেছে দেখবে। রিপেমেন্ট পিরিয়ড আরো ১০ বছর বাড়ানোর জন্য বলেছি।

আওয়ামী লীগ সরকার ১৮ লাখ কোটি টাকা ঋণের বোঝা রেখে গেছে, সেটি কীভাবে কমাবেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, ওটা বড় প্রেসার, প্রচণ্ড প্রেসার। কারণ এগুলো দিয়েছে ওরা চুক্তি করে। ডোনারদেরকে বলতে হবে এটি বিরাট প্রেসার। আমরা এগুলো রিভিউ করছি, দেখছি। আমরা এটি নিয়ে সতর্ক আছি। আমাদের নিজেদের মধ্যেও এটি নিয়ে কথা হচ্ছে। এতো বড় ঋণের বোঝা নিয়ে শুরু করেছি, আমাদের জন্য খুব কঠিন। আমরা ঋণ নিয়ে ফেরতের বিষয় আছে। এগুলো আমরা সমাধানের চেষ্টা করব।

উচ্চহারে সুদের বিনিময়ে চীন থেকে নেওয়া ঋণের বিষয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী বলেন, রেট অব ইন্টারেস্ট নিয়ে উপদেষ্টা বলেছেন এটি যতো কমানো যায় এবং রিপেমেন্ট পিরিয়ডটা যেন বাড়ানো যায়। তারা সম্মত হয়েছে যে তারা বেইজিং হেডকোয়ার্টারে আমাদের কনসার্নটা পৌঁছে দেবে এবং তারা শিগগিরই আমাদের জানাবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

চীনকে সুদহার কমানো ও পরিশোধের মেয়াদ বাড়ানোর প্রস্তাব

আপডেট টাইম : ০২:৩৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪