ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের ২৪০ রানের জুটি ভাঙলেন মিরাজ

ক্রীড়া ডেস্কঃরাওয়ালপিন্ডি টেস্টে প্রথম দিন শেষ বিকেলে ও আজ দ্বিতীয় দিন প্রায় দুই সেশন বাংলাদেশকে দীর্ঘ হতাশায় ডুবিয়ে রাখেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। জোড়া সেঞ্চুরিতে স্বাগতিকদের রান নিয়ে যান তিনশ ছাড়িয়ে। অবশেষে ২৪০ রানের দীর্ঘ এই জুটি ভেঙে স্বস্তি এনেছেন মেহেদী হাসান মিরাজ। এ প্রতিবেদন লেখার সময় পাকিস্তানের সংগ্রহ ছিল ৯৭ ওভারে ৫ উইকেটে ৩৬৫ রান। রিজওয়ান ১৩৩ ও আগা সালমান ছয় রানে ব্যাট করছিলেন।

৯৫তম ওভারে মেহেদীর শর্ট লেন্থে করা শেষ বলে কিছুটা সামনে এগিয়ে এসে কভার অঞ্চলে খেলতে চেয়েছিলেন শাকিল। কিন্তু তাতে পুরোপুরি পরাস্ত হয়েছিলেন পাকিস্তানি ব্যাটার। বল গ্লাভসে জমা করে দ্রুতগতিতে স্টাম্পড করেন লিটন দাস। রিভিউতে দেখা যায়, পিচলাইনের উপর কোনোমতে শাকিলের পা স্পর্শ করে আছে। বহু বিবেচনার পর অবশেষে আউটের সিদ্ধান্ত জানান তৃতীয় আম্পায়ার।

এতে দলীয় ৩৫৪ রানের মাথায় পঞ্চম উইকেটের পতন হলো পাকিস্তানের।এই প্রতিবেদন লেখার সময় ৯৭ ওভারের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৩৬৫ রান। রিজওয়ান ১৩৩ আর সালমান আলি আগা ১৩ রানে অপরাজিত আছেন।

শাকিল ও রিজওর্য়ানের আজ বৃহস্পতিবার ব্যাটে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। এর আগে প্রথম দিনে ৪ উইকেটে ১৫৮ রান করে পাকিস্তান। ফিফটি করে আউট হয়েছেন সাইম আইয়ুব (৫৬)।

ভেজা পিচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পিচের সুবিধা কাজে লাগিয়ে দুর্দান্ত শুরু করেন বাংলাদেশের পেসাররা। ১৬ রানের মধ্যে তারা তুলে নেন ৩টি উইকেট। যদিও পরে এই চাপ ধরে রাখা যায়নি।

ইনিংসের চতুর্থ ওভারেই আঘাত হানেন টাইগার পেসার হাসান মাহমুদ। মাত্র ২ রান করে গালিতে জাকির হাসানের দুর্দান্ত এক ক্যাচ হন আবদুল্লাহ শফিক। ৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান।

এরপর জোড়া শিকার করেন আরেক পেসার শরিফুল ইসলাম। পাকিস্তান অধিনায়ককে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তিনি। ১১ বলে ৬ রান করতেই প্যাভিলিয়নের পথ ধরেন শান মাসুদ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের ২৪০ রানের জুটি ভাঙলেন মিরাজ

আপডেট টাইম : ০৫:৪০:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪