ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ফেনীতে মোবাইল টাওয়ার সচল রাখতে জেনারেটরের ডিজেল ফ্রি করার নির্দেশ

সিটিজেন প্রতিবেদকঃফেনী জেলার মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে মোবাইল অপারেটরদের জেনারেটরগুলোর ডিজেল ফ্রি করার নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। আজ শনিবার (২৪ আগস্ট) বিটিআরসিকে (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) তিনি এ নির্দেশনা দেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিটিআরসিকে এ নির্দেশনা দিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিদ্যুৎ সংযোগ না থাকলেও ফেনীর ৭৮টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার এখনো সচল। টাওয়ারগুলো সচল রাখতে প্রচুর ডিজেলের প্রয়োজন হচ্ছে। বর্তমানে বন্যা পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারগুলো সচল রাখা অত্যন্ত জরুরি। তাই বিটিআরসিকে ৭৮টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে মোবাইল অপারেটর পরিচালিত জেনারেটরগুলোতে প্রয়োজনীয় ডিজেল বিনামূল্যে দেওয়ার নির্দেশনা দেওয়া যাচ্ছে।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ঘণ্টায় পোর্টেবল জেনারেটরে (পিজি-৭৫ কেভি) ডিজেল ব্যবহৃত হয় ২ দশমিক ৩ লিটার এবং জেনারেটরে (ডিজি-৩০ কেভি) ডিজেল ব্যবহৃত হয় ৪ দশমিক ৪ লিটার। সে হিসাবে ৭৮টি জেনারেটরে দিনে ৬ হাজার ৫৫২ লিটার ডিজেল প্রয়োজন। যার মূল্য ৭ লাখ ১৪ হাজার ১৬৮ টাকা।

সাতদিনে প্রয়োজন পড়বে ৪৫ হাজার ৮৬৪ লিটার ডিজেল, খরচ হবে ৪৯ লাখ ৯৯ হাজার ১৭৬ টাকা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার নির্দেশনায় বিটিআরসির ফান্ড থেকে এ টাকা দেওয়া হচ্ছে।

বিটিআরসির তথ্যমতে, আজ শনিবার সকাল ৯টার হিসাব অনুযায়ী- ফেনীর প্রায় ৯২ শতাংশ মোবাইল টাওয়ার অচল। এতে জেলাটিতে পুরোপুরি টেলিযোগাযোগ সেবা বিচ্ছিন্ন হয়ে যায়। এমন পরিস্থিতিতে সেখানে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, পুলিশ, রেড ক্রিসেন্ট সদস্য ও স্বেচ্ছাসেবকরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ফেনীতে মোবাইল টাওয়ার সচল রাখতে জেনারেটরের ডিজেল ফ্রি করার নির্দেশ

আপডেট টাইম : ০৪:৫৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪