ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

কাঠমান্ডুতে ফাইনালের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

ক্রীড়া প্রতিবেদকঃসেমিফাইনালে ভারতের বিপক্ষে দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর সার্জারি করতে বলা হয়েছে তাকে। তাই কাল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের বিপক্ষে থাকতে পারছেন না বসুন্ধরা কিংসের এই গোলকিপার। সার্জারি করার জন্য শ্রাবণকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

অ-২০ দলের ম্যানেজার সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফে ডেভলপমেন্ট কমিটির সদস্য খন্দকার রকিবুল ইসলাম। তিনি কাঠমান্ডু থেকে শ্রাবণের ইনজুরি সম্পর্কে বলেন, ‘চোখের নিচে বেশ আঘাতই পেয়েছে সে। এখানকার ডাক্তারদের পরামর্শ সার্জারি প্রয়োজন। আমাদের সিদ্ধান্ত সেটা দেশেই করানো। কাল রাতে হাসপাতালেই ছিল এখন এয়ারপোর্টে রয়েছি। টিকিট পেলে আজই না হলে কাল তাকে দেশে পাঠানো হবে। এমনি এখন স্বাভাবিক রয়েছে।’

বসুন্ধরা কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ সিনিয়র দলেও খেলেছেন। বয়স বিশের নিচে হওয়ায় অ-২০ দলের হয়েও খেলছেন। শ্রাবণ ইনজুরিতে পড়ায় তার পরিবর্তে বদলি হিসেবে নেমেছিলেন আসিফ। টাইব্রেকারে দুই শট ঠেকিয়ে তিনি বাংলাদেশের জয়ের নায়ক হন। ফাইনালে তার ওপরই ভরসা রাখবে বাংলাদেশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

কাঠমান্ডুতে ফাইনালের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

আপডেট টাইম : ০২:২০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪