ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাফজয়ী যুবাদের সংবর্ধনা দেবে সরকার

ক্রীড়া প্রতিবেদকঃফাইনালে নেপালকে মিরাজুল ইসলামের জোড়া গোলে ভর করে ৪-১ গোলে হারায় বাংলাদেশ। এই প্রতিযোগিতায় এটিই বাংলাদেশের প্রথম শিরোপা। শিরোপা জিতে আজ বিকেলে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের সদস্যরা। শিরোপাজয়ী দলকে সংবর্ধনা দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে যমুনার গেটে সাংবাদিকদের ব্রিফ করেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

প্রসঙ্গতঃ ২৮ আগস্ট, কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বুধবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ দল। ছেলেদের বয়সভিত্তিক এই টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা অর্জন করেছে বাংলাদেশের যুবারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সাফজয়ী যুবাদের সংবর্ধনা দেবে সরকার

আপডেট টাইম : ০৬:০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪