ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

জ্বালানি তেলের দাম কমানোয় সরকারকে ঢাকা চেম্বারের সাধুবাদ

বাণিজ্য ডেস্কঃবিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সকল পর্যায়ে জ্বালানি তেলের মূল্য হ্রাসের সিদ্ধান্ত গ্রহণ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

রোববার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

ঢাকা চেম্বার সভাপতি আশরাফ আহমেদ মনে করেন, সরকারের এ সময়োপযোগী সিদ্ধান্তের কারণে দেশের কৃষি ও শিল্পখাতে পণ্যের উৎপাদন প্রক্রিয়ায় ব্যয় হ্রাস পাবে। এছাড়াও পরিবহন খাতে ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে।

দেশের শিল্প খাতে জ্বালানির উচ্চ মূল্যের পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানির অপ্রতুলতার কারণে শিল্পের পণ্য উৎপাদন এবং বিপণনে খরচ বৃদ্ধি পাওয়ার ফলে সামগ্রিকভাবে ব্যবসা পরিচালন ব্যয় বৃদ্ধি পেয়েছে। জ্বালানির উচ্চ মূল্য হারের কারণে স্থানীয়ভাবে আমাদের দেশে মূল্যস্ফীতির হার বাড়ার ফলে দেশের জনগণের জীবন-জীবিকার ব্যয় ও ভোগান্তি বেড়েছে। জ্বালানির মূল্য হ্রাসের এ উদ্যোগের ফলে শিল্পে উৎপাদন ব্যয় কিছুটা হলেও হ্রাস পাবে এবং আমাদের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করবে।

ডিসিসিআই প্রত্যাশা করে এ উদ্যোগ মূল্যস্ফীতি কমিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

জ্বালানি তেলের দাম কমানোয় সরকারকে ঢাকা চেম্বারের সাধুবাদ

আপডেট টাইম : ০৬:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪