ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

পাকিস্তান থেকে দেশে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদকঃ দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান দলকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ইতিহাস গড়া সিরিজ শেষে বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টা নাগাদ দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল। দুই বহরের প্রথম বহরে দলের সঙ্গে অধিনায়ক শান্তসহ ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। এ ছাড়া ফিরেছেন শরিফুল ইসলাম, সাদমান ইসলাম, নাহিদ রানাসহ আট ক্রিকেটার।

দলের বাকি সদস্যরা ঢাকায় এসে পৌঁছাবেন বুধবার দিবাগত রাত ২টায়। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও এসেছেন প্রথম বহরে। দেশে ফেরার পর প্রথমে ক্রিকেট অপারেশন্সের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফিস বিমানবন্দরে রিসিভ করেন ক্রিকেটারদের। এরপর বিসিবি পরিচালক আকরাম খান, ফাহিম সিনহা, নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু ফুল দিয়ে বরণ করে নেন ক্রিকেটারদের।

টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি টাইগাররা।

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পরপর টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্তকে ফোন করে শুভেচ্ছা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, দেশে ফেরার পর ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

পাকিস্তান থেকে দেশে ফিরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ক্রিকেটাররা

আপডেট টাইম : ১২:০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪