ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

নিউজিল্যান্ডের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

ক্রীড়া প্রতিবেদকঃনিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের টেস্ট বোলিং কোচে নিয়োগে পেলেন বাংলাদেশের সাবেক কোচ রঙ্গনা হেরাথ।পরবর্তী তিন টেস্টের দায়িত্বে থাকবেন তিনি।

হেরাথ ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ দলের স্পিন কোচ ছিলেন। দুই বছর পর বিসিবি তার চুক্তি নবায়ন করার চেষ্টা করে। তবে হেরাত শর্তাবলীতে সম্মত হতে না পারায় আলোচনার অগ্রগতি হয়নি। ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ ছেড়েছেন শ্রীলঙ্কান এ কোচ।

আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট খেলতে আসছে কিউইরা। ৯ থেকে ১৩ সেপ্টেম্বরর ভারতের মাটিতে ঐতিহাসিক এই ম্যাচ খেলবে তারা। এরপর এই মাসের মধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে লাল বলে দুই ম্যাচের সিরিজ খেলবে গ্যারি স্টিডের শিষ্যরা। এসব ম্যাচেই নিউজিল্যান্ডের কোচ থাকবেন হেরাথ।

এছাড়া শুধু আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য নিউজিল্যান্ডের সাপোর্ট স্টাফ হিসেবে থাকবেন ভারতের সাবেক ব্যাটার বিক্রম রাথু্র। মূলত, এশিয়ার কন্ডিশন বুঝতেই এই দুইজনকে নিয়োগ করেছে নিউজিল্যান্ড।

এ বিষয়ে নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমাদের তিন বাঁহাতি অর্থোডক্স স্পিনার অ্যাজাজ (প্যাটেল), মিচেল (স্যান্টনার) এবং রাচিন (রাবিন্দ্রা) উপমহাদেশে তিনটি টেস্ট জুড়ে রঙ্গনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে অনেক উপকৃত হবে।’

‘রঙ্গনা গালে (শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের স্টেডিয়াম) ১০০টিরও বেশি টেস্ট উইকেট নিয়েছেন। যা শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের দুটি টেস্টের ভেন্যু। সেই ভেন্যু সম্পর্কে তার (হেরাথ) জ্ঞান অমূল্য হবে।

শ্রীলঙ্কা সফর শেষ করে পুনরায় ভারত আসবে নিউজিল্যান্ড দল। অক্টোবরের শেষার্ধে রোহিত শর্মাদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কিউইরা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

নিউজিল্যান্ডের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

আপডেট টাইম : ০৩:২১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪