ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

এবার জিম-আফ্রো টি-১০ লিগে দল পেলেন বিজয়

ক্রীড়া ডেস্কঃ রিশাদ হোসেনের পর এবার জিম-আফ্রো টি-১০ লিগের দ্বিতীয় আসরে দল পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। বাংলাদেশের উইকেটরক্ষক এ ব্যাটারকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেভস। এর আগে, আসন্ন আসরের জন্য লেগস্পিনার রিশাদ হোসেনকে সরাসরি দলে নিয়েছিল হারারে বোল্টস।

আগামী আসরের জন্য প্রথম বাংলাদেশি হিসেবে রিশাদকে সরাসরি দলে নিয়েছিল হারাবে বোল্টস। কিন্তু বিজয়কে নেওয়া হয়েছে ভিন্ন কৌশলে। বুলাওয়ো উইকেটরক্ষক এই ব্যাটারকে দলে নিয়েছে প্লেয়ার্স-ড্রাফটের মাধ্যমে।

গত মৌসুমে তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছিল বুলাওয়ো। এবার বিজয়কে দলে নেওয়ার মাধ্যমে বাংলাদেশিদের সমর্থনও বাড়িয়ে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

বাংলাদেশ জাতীয় দলে বিজয়ের জায়গা একেবারে নড়বড়ে। দুই এক ম্যাচ সুযোগ দিয়ে ফের তাকে বেঞ্চে বসিয়ে রাখা হয়। ভক্তরা বিজয়কে জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি তুললেও তাতে সায় দেয়নি বিসিবি। যে কারণে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে বিজয়।

বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোতে ভালো করে জাতীয় দলে ফিরুক বিজয়, এমনটিই প্রত্যাশা এখন ভক্তদের।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন রিশাদ। যে কারণে জিম-আফ্রো টি১০ লিগের আগে কানাডার গ্লোবাল টি২০ লিগেও জায়গা পেয়েছেন এই লেগস্পিনার।

রিশাদের জায়গা হয়েছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও। এর আগে বিগ ব্যাশ লিগে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন কেবল সাকিব আল হাসান।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে জিম-আফ্রো টি১০ লিগের ২০২৪ সালের আসর। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মোট ৬টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। টুর্নামেন্টটি হবে জিম্বাবুয়েতে।

বিজয়ের দলের উল্লেখযোগ্য অন্য ক্রিকেটাররা হলেন- জিমি নিশাম, ডেভিড ওয়ার্নার, ডেভিড উইলি, ডেভিড মালান, কায়েস আহমেদ, থিসারা পেরেরা এবং লুক উড, সিকান্দার রাজা, রায়ান বার্ল, লরি ইভান্স ও আভিশকা ফার্নান্ডো

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

এবার জিম-আফ্রো টি-১০ লিগে দল পেলেন বিজয়

আপডেট টাইম : ০৫:১০:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪