ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

ই-রিটার্ন সার্ভিস সেন্টার চালু করলো এনবিআর

সিটিজেন প্রতিবেদকঃ আনুষ্ঠানিকভাবে ই-রিটার্ন সার্ভিস সেন্টার চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে করদাতারা সহজেই রিটার্ন দাখিল ও কর পরিপালন করতে পারবেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব ভবনে ই-রিটার্ন সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এবং বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের হেড কো-অপারেশনের প্রধান মিশেল ক্রেজা।
ইউরোপীয় ইউনিয়নের পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রামের সহায়তায় জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে সার্ভিস সেন্টারটি পরিচালিত হচ্ছে। এ সময় এনবিআরের সব সদস্য ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠঅনে এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতারা যাতে দ্রুত ও মানসম্মতভাবে সেবা পেতে পারেন, সে উদ্দেশ্যে এনবিআরের সব লেনদেন ডিজিটাল ফর্মে রূপান্তরিত করা হবে। জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সার্ভিসেস ইনডেক্স অনুযায়ী, সম্প্রতি বাংলাদেশ ১১ ধাপ এগিয়ে দক্ষিণ এশিয়া এবং বৈশ্বিক গড়কেও ছাড়িয়ে গেছে। এলডিসি দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ইজিডিআই মান অর্জন করেছে। এনবিআর আগামী মাসগুলোতে ডিজিটাল ট্রান্সফরমেশনের লক্ষ্যে কাজ করে যাবে, যার একটি অংশ এই ই-রিটার্ন সার্ভিস সেন্টারটি।

মি. মিশেল ক্রেজা এনবিআরকে ই-রিটার্ন সিস্টেমের সফল বাস্তবায়ন এবং এই সার্ভিস সেন্টার প্রতিষ্ঠার জন্য ধন্যবাদ ও অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

নতুন এই সার্ভিস সেন্টারটি ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে করদাতাদের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতে সহায়তা প্রদান করবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রামের সহায়তায় এই সার্ভিস সেন্টারটি পরিচালিত হচ্ছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

ই-রিটার্ন সার্ভিস সেন্টার চালু করলো এনবিআর

আপডেট টাইম : ০৩:৩৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪