ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা ভারতের

ক্রীড়া ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জয়ে এগিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় ম্যাচে হার এড়াতে পারলেই সিরিজ ঘরে তুলবে রোহিত শর্মার দল। এরপরই টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাঠে নামবে আকাশী-নীলরা।

আর এই সিরিজকে সামনে রেখে শনিবার (২৮ সেপ্টেম্বর) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যেখানে চমক হিসেবে রাখা হয়েছে মায়াঙ্ক যাদবকে। আইপিএলের গত আসরে গতির ঝড় তোলা এই পেসার প্রথমবারের মতো ডাক পেলেন জাতীয় দলে।

১৫ সদস্যের এই দলে নেই বেশ কিছু তারকা ক্রিকেটাররা। বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ পেসার জসপ্রিত বুমরাহকে। সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে ৬টি পরিবর্তন এনেছে বিসিসিআই। দলে নেই যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। সেই সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার রিঝভ পন্থকে।

প্রথমবার ডাক পেয়েছেন মায়াঙ্ক যাদব হরশিত রানা ও নিতিশ কুমার রেড্ডি। সর্বশেষ সিরিজে খেলা অক্ষর প্যাটেল, খলিল আহমেদ ও মোহাম্মদ সিরাজকে দলে রাখা হয়নি।

চলমান টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ। দ্বিতীয় ম্যাচ ৯ অক্টোবর দিল্লিতে। আর ১২ অক্টোবর হায়দারাবাদে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

ভারত টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, স্যাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা ভারতের

আপডেট টাইম : ০২:৫৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪