ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু

ক্রীড়া প্রতিবেদকঃআগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার বাফুফে নির্বাচনের জন্য গঠিত কমিশনের প্রধান মেজবাহ উদ্দিন ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার থেকে শুরু হবে মনোনয়নপত্র বিতরণ।

আগামী বুধবার (৯ অক্টোবর) থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯, ১০ ও ১২ অক্টোবর মনোনয়নপত্র দেওয়া হবে। মনোনয়নপত্র জমার তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ও ১৫ অক্টোবর। আর যাচাই বাছাই করা হবে ১৬ অক্টোবর। এরপর ২০ অক্টোবর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এবার মোট ২১টি পদে নির্বাচন হবে। সভাপতি একজন, সিনিয়র সভাপতি একজন, সহ-সভাপতি ৪ জন, সদস্য ১৫ জন নিয়ে মোট ২১ জন।

নির্বাচন উপলক্ষ্যে গতকাল নির্বাচন কমিশন প্রথম সভা করেছে। যেখানে মেজবাহর সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এবং সুরাইয়া আক্তার জাহান।

বাফুফের টানা পাঁচ নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন মেজবাহ।শেষ চার নির্বাচনেই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সালাউদ্দিন। এবার তিনি নির্বাচন করবেন না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বুধবার থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু

আপডেট টাইম : ০৯:২৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪