ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

হার দিয়ে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

ক্রীড়া ডেস্ক:শেষটা শুরুর মতো হলো না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও পরের তিন ম্যাচে প্রতিপক্ষের সামনে আর দাঁড়াতেই পারেনি নিগার সুলতানা জ্যোতিরা। সর্বশেষ শনিবার রাতে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশের নারী ক্রিকেটারদের।

দুবাইর ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলাদেশ দল সংগ্রহ করেছিলো ৩ উইকেট হারিয়ে ১০৬ রান। জবাব দিতে নেমে ১৭.২ ওভারে (১৬ বল হাতে রেখে) ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়া নারী ক্রিকেটাররা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে বাংলাদেশ হারায় ১৬ রানের ব্যবধানে। সে সঙ্গে বিশ্বকাপে ১২ বছরের জয়ের খরা কাটায় নারী ক্রিকেটাররা। এরপর টানা তিন ম্যাচে হেরে গ্রুপ পর্বেই বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আগের দুই ম্যাচে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছেও হেরেছে বাংলাদেশ।

দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই দিলারা আক্তারের উইকেট হারিয়ে শুরু করে বাংলাদেশ। এরপর সাথি রাণি এবং সোবহানা মোস্তারি ৩৬ রানের জুটি গড়লেও সেটা ছিল বেশ ধীর গতির। ৩০ বলে ১৯ রান করে আউট হন সাথি রাণি। ৪৩ বলে সোবহানা মুস্তারি সর্বোচ্চ ৩৮ এবং অধিনায়ক নিগার সুলতানা ৩৮ বলে করেন ৩২ রান। স্বর্ণা আক্তার অপরাজিত থাকেন ৪ রানে।

জবাব দিতে নেমে শুরুতে লরা উলভারডটের (৭) উইকেট তুলে নিলেও পরের ব্যাটারদের ওপর আর আধিপত্য বিস্তার করতে পারেনি বাংলাদেশের বোলাররা। আরেক ওপেনার তাজমিন ব্রিটস ৪১ বলে তোলেন ৪২ রান। অ্যনেক বোস ২৫ বলে করেন ২৫ রান।

মারিজানে কাপ অপরাজিত থাকেন ১৩ রান। ক্লো ত্রাইওন ১৪ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ১৭.২ ওভারে জয় তুলে নেয়া প্রোটিয়া নারীরা। ফাহিমা খাতুন ২টি এবং রিতু মনি নেন ১ উইকেট।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

হার দিয়ে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

আপডেট টাইম : ১২:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪