ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

পদত্যাগ করলেন পাকিস্তান কোচ কারস্টেন

ক্রীড়া ডেস্কঃ পাকিস্তান ক্রিকেটে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না! চাকরি শুরু করেছেন ছয়মাসও হয়নি, কিন্তু সরে দাঁড়ালেন গ্যারি কারস্টেন। পাকিস্তান ক্রিকেটের সাদা বলের কোচের পদ থেকে পদত্যাগ করলেন এই দক্ষিণ আফ্রিকান কোচ।

ক্রিকেটার ও বোর্ডের সঙ্গে সম্পর্কে অস্বস্তির খবর ছড়িয়ে পড়ার পর পদত্যাগের ঘোষণা দিলেন কারস্টেন। মাত্র ৫ মাস পরই পাকিস্তান ক্রিকেটের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন তিনি।

কারস্টের পদত্যাগ করতে যাচ্ছেন, তা আগেই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’। তবে নিশ্চিত করতে পারেনি। নিজস্ব সূত্রের বরাতে ক্রিকবাজ এই তথ্য জানালেও কারস্টেনের বক্তব্য নিতে পারেনি সংবাদমাধ্যমটি।

তাছাড়া বিশ্বকাপজয়ী দক্ষিণ আফ্রিকান কোচের বিষয়ে পিসিবির কণ্ঠেও কোনো সুর শোনা যায়নি। বরং পিসিবি আগের দিন জানিয়েছিল, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরে দলের সঙ্গেই থাকবেন কারস্টেন। সে হিসেবে কারস্টেনের এমন সিদ্ধান্ত ক্রিকেটভক্তদের অবাকই করেছে।

ক্রিকেটারদের সঙ্গে কারস্টেনের মতের অমিলই সম্পর্কচ্ছেদের প্রধান কারণ বলে জানতে পেরেছে ‘ক্রিকবাজ’। এমনকি পিসিবির সঙ্গে ঐক্যমতে যেতে পারছিলেন না ভারতকে বিশ্বকাপ জেতানো এই কোচ।

কারস্টেন হাই-পারফর্ম্যান্স কোচ হিসেবে ডেভিড রিডকে নিয়োগের কথা বলেছিলেন। পিসিবি সেই অনুরোধে রাখেনি। বরং বোর্ড বিকল্প কাউকে বেছে নেওয়ার কথা জানায় কারস্টেনকে। যা গ্রহণযোগ্য মনে হয়নি দক্ষিণ আফ্রিকার এই কোচের।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু হতে চার মাসও সময় নেই। ঘরের মাঠে এই টুর্নামেন্টের আগে বাড়তি ঝামেলায় পড়তে হলো পিসিবিকে। বাধ্য হয়েই এখন সীমিত ওভারের ক্রিকেটের জন্য নতুন হেড কোচ খুঁজে নিতে হবে তাদেরকে। গুরুত্বপূর্ণ আইসিসি ট্রফির আগে কোচ বদল মোটেও স্বস্তিদায়ক খবর নয় পাকিস্তান ক্রিকেটের জন্য।

পিসিবি তড়িঘড়ি করেই সাদা বলের নতুন কোচের নাম ঘোষণা করবে। এক্ষেত্রে চেনা লোকের হাতেই দায়িত্ব দিতে চায় তারা। সম্ভবত পাকিস্তানের টেস্ট কোচ জেসন গিলেস্পির হাতেই ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব তুলে দিতে পারে চেয়ারম্যান মহসিন নাকভির বোর্ড।

এছাড়া আলোচনায় আছেন আকিব জাভেদও। এই মুহূর্তে আকিব পাকিস্তানের নির্বাচক হিসেবে কাজ করছেন। ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজ জয়ে নির্বাচক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশংসায় ভাসছেন আকিব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

পদত্যাগ করলেন পাকিস্তান কোচ কারস্টেন

আপডেট টাইম : ০১:৫৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪