ঢাকা ০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

২৩ কোটির ক্লাসেন টাকার অঙ্কে পেছনে ফেললেন কোহলিকে

ক্রীড়া ডেস্কঃ বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় এখন সবচেয়ে কাঙ্ক্ষিত নামগুলোর একটি হাইনরিখ ক্লসেন। ২০২৪ আইপিএলে রেকর্ড সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আর এবার নিলামের আগেই রিটেনশনে থাকা হেইনরিখ ক্লাসেন ২৩ কোটি রুপি পাচ্ছেন। আগের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তাণ্ডব চালানোর পুরস্কারই পেলেন এই দক্ষিণ আফ্রিকান হিটার। টাকার অঙ্কে ছাড়িয়ে গেলেন বিরাট কোহলিকেও।

গতকাল (বৃহস্পতিবার) ছিল ১০ ফ্র্যাঞ্চাইজির রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) তালিকা প্রকাশের শেষ সময়। সানরাইজার্স হায়দরাবাদ ক্লাসেনকে বেশ চড়া মূল্যেই ধরে রাখল। যদিও নির্দেশিকা অনুযায়ী তাকে ১৮ কোটি রুপি দিয়েও রাখা যেত। ক্লাসেনকে যে বাড়তি মূল্যেই রাখা হচ্ছে, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল।

অন্যদিকে কোহলিও যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে থাকবেন, তা নিয়ে সংশয়ের কোনো জায়গা ছিল না। তাকে ধরা রাখা হচ্ছে ২১ কোটি রুপিতে। অর্থাৎ রিটেনশনের তালিকা অনুযায়ী ক্লাসেন তার থেকেও বেশি পাচ্ছেন।

পুরনো প্রশ্নটা আবারও উঠছে ভারতীয় মিডিয়ায়। বেশ কয়েক বছর থেকেই আইপিএলের বাজারে সবচেয়ে বেশি দর উঠছে বিদেশিদের। যা নিয়ে বহু আগে থেকেই সমালোচনা করছেন দেশটির সাবেক ক্রিকেটাররাও।

এদিকে, হেইনরিখ ছাড়াও আগের আসরের ৫ ক্রিকেটারকে ধরে রেখেছে হায়দরাবাদ। অধিনায়ক প্যাট কামিন্সসহ বাকিরা হচ্ছেন— অভিষেক শর্মা, হেইনরিখ ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি ও ট্র্যাভিস হেড। দলটির রিটেনশনে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ কোটি রুপি দেওয়া হচ্ছে কামিন্সকে, যদিও গত আসরে তার দাম ছিল ২০.৫০ কোটি। এ ছাড়া অভিষেক ও হেড ১৪ কোটি এবং নীতিশের মূল্য ৪ কোটি রুপি।

অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আসন্ন আসরের জন্য নিলামের আগে বিরাট কোহলি ছাড়াও তিন ক্রিকেটারকে ধরে রেখেছে। বাকি দুই রিটেনশন রজত পাতিদার (১১ কোটি) ও যশ দয়াল (৫ কোটি)।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

২৩ কোটির ক্লাসেন টাকার অঙ্কে পেছনে ফেললেন কোহলিকে

আপডেট টাইম : ০৪:০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪