ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ব্যালন ডি’অরে ভিনির প্রতি ‘অন্যায়’ হয়েছে : ব্রাজিল কোচ

ক্রীড়া ডেস্কঃ বিশ্বের সেরা ফুটবলার বেছে নেওয়ার অনুষ্টান ব্যালন ডি’অরে এবার সেরার খেতাব পেয়েছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। তবে অনেকের মতে রদ্রির চেয়ে এই পুরষ্কারের বেশি যোগ্য ছিলেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র।যে কারণে ভিনিসিয়ুস জুনিয়র এবং রিয়াল মাদ্রিদ ব্যালন ডি’অর পুরস্কারের অনুষ্ঠান বয়কট করে। মাদ্রিদের খেলোয়াড় এবং কর্মকর্তারা মন্তব্য করেছেন, ভিনিসিয়ুসের সঙ্গে অন্যায়, অবিচার করা হয়েছে। ভিনি নিজে বলেছেন, বর্ণবাদের বিপক্ষে লড়াইয়ের কারণে তাকে বঞ্চিত করা হয়েছে।

এবার ব্যালন ডি’অর বিতর্কে মুখ খুললেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। তিনি সরাসরি দাবি করেন, এবারের ব্যালন ডি’অর জেতা উচিৎ ছিল ভিনিসিয়ুস জুনিয়রেরই। কিন্তু তাকে না দিয়ে পুরস্কারটা রদ্রিকে দেয়া হলো পুরোপুরি একটি অবিচার।

৬২ বছর বয়সী এই ফুটবল কোচ শুক্রবার রাতে বিশ্বকাপ বাছাই উপলক্ষ্যে ব্রাজিল দল ঘোষণার সময় সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন। তিনি তখন বলেন, অবশ্যই আমি রদ্রিকে এবং তার অর্জনকে সম্মান করি। কিন্তু তার ব্যালন ডি’অর জয় একটি অস্বস্তিকর পরিস্থিতির জন্ম দিয়েছে।

দরিভাল জুনিয়র বলেন, ‘এটা আমার ব্যক্তিগত মতামত যে, ব্যালন ডি’অর ইস্যুটা একটা অস্বস্তিকর পরিবেশের জন্ম দিয়েছে। বিশেষ করে এটা যখন একটি ব্যক্তিগত পুরস্কারের বিষয়। এটা কে জিতলো, তার বিপক্ষে নয়। আমি বিপরীতটা ভাবতে চাই। এটা এমন একটি পুরস্কার, যা এবার একজন স্প্যানিশ খেলোয়াড়কে কিংবদন্তির খেতাব এনে দিয়েছে।’

‘তবে ভিনিসিয়ুস, যিনি তার নিজের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে গেছেন, পারফরম্যান্স দেখিয়েছেন। তারই এ পুরস্কারটা জেতা উচিৎ ছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

ব্যালন ডি’অরে ভিনির প্রতি ‘অন্যায়’ হয়েছে : ব্রাজিল কোচ

আপডেট টাইম : ০৭:০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪