ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ শুরু ভারতের

ক্রীড়া ডেস্কঃ মাস কয়েক আগের কথা। ভারতের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। মঞ্চটা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। সেদিন রুদ্ধশ্বাস ম্যাচে বিশ্বজয়ের শিরোপা উঠেছিল ভারতের মাথায়। তার পর ফের মুখোমুখি দুই দল।এবার ঘরের মাঠে গিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিলো ভারত। প্রোটিয়াদের ৬১ রানে হারিয়ে ৪ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সূর্যকুমার যাদবের দল।

আগে ব্যাট করে ওপেনার সঞ্জু স্যামসনের বিধ্বংসী ব্যাটিংয়ে ৮ উইকেটে ২০২ রান তোলে ভারত। জবাবে ১৭.৫ ওভারে ১৪১ রান করে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

দক্ষিণ আফ্রিকার বোলারদের তুলোধুনো করেন স্যামসন। ভারতের ইনিংসের মোট ১৩টি ছক্কার ১০টিই হাঁকান ডানহাতি এই ব্যাটার। সঙ্গে ৭টি চার হাঁকিয়ে ৫০ বলে ১০৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন। মাত্র ৪টি টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি হাঁকালেন তিনি।

স্যামসন সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৪৭ বলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো ভারতীয় ব্যাটারের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড এটি।

আগের টি-টোয়েন্টিতে হায়দরাবাদে বাংলাদেশি বোলারদের বেধড়ক পিটিয়ে ৪৭ বলে ১১১ রানের ইনিংস খেলেছিলেন স্যামসন। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড করলেন এই মারকুটে ব্যাটার।

১৮ বলে ৩৩ রান করেন তিলক ভার্মা। ১৭ বলে ২১ রান করেন অধিনায়ক সূর্যকুমার। এতে ২০২ রানের বড় পুঁজি দাঁড় করায় ভারত।

জবাবে ব্যাট করতে নেমে ৩০ রানে ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর ৯৩ রানে ৭ উইকেট নেই প্রোটিয়াদের। দুই ভারতীয় স্পিনার বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণুইয়ের তোপে ১৩ বল আগেই ১৪১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ২২ বলে ২৫ রানের ইনিংস খেলেন হেনরিখ ক্লাসেন। ১১ বলে ২১ রান করেন ওপেনার রায়াল রিকেল্টন।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন জেরাল্ড কোয়েৎজি। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণুই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ শুরু ভারতের

আপডেট টাইম : ১২:৫৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪