ঢাকা ১২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

মালদ্বীপকে ২-১ গোলে হারালো বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ শুরুতে পিছিয়ে পড়েও শেষ দিকে নাটকীয়ভাবে ম্যাচ জিতেছে বাংলাদেশ। কোচ হাভিয়ের কাবরেরা মিডফিল্ডার পাপন সিংহকে মাঠে নামানোর পর তিনি গোল করে দলকে ২-১ ব্যবধানে মালদ্বীপের বিপক্ষে জয় এনে দেন। মালদ্বীপের হয়ে আলি ফাসির ও বাংলাদেশের হয়ে মজিবুর রহমান জনি গোল করেছেন।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। তবে ডানপ্রান্ত দিয়ে রাকিব ক্রস করলেও তা নিয়ন্ত্রণে নিতে পারেননি ফাহিম। পঞ্চম মিনিটে ডি-বক্সের ভেতর ফয়সালের ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি রাকিব।

১৪তম মিনিটে প্রথমবারের মতো সংঘবদ্ধ আক্রমণ করে মালদ্বীপ। তবে লাফিয়ে উঠে তা প্রতিহত করেন গোলরক্ষক মিতুল মারমা। ১৯তম মিনিটে মালদ্বীপের আলি ফাসির জোরালো শট করেন। তবে শটটি বারের ওপর দিয়ে চলে যায়।

অবশ্য গোলের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মালদ্বীপকে। ম্যাচের ২৩তম মিনিটে তপু বর্মণের ভুল পাসের সুবাদে বল পেয়ে যান আলি ফাসির। ডি-বক্সে ঢুকে গড়ানো শটে বল জালে জড়ান। তার এই গোলেই ১-০ গোলে পিছিয়ে যায় বাংলাদেশ।

এরপর ম্যাচের ৪০তম মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে মালদ্বীপের গোলরক্ষকের দৃঢ়তায় হতাশ হতে হয় স্বাগতিক দলকে।

কে জানত নাটকীয়তার তখনও বাকি। ম্যাচের ৪৩তম তম মিনিটে ডি-বক্সের কিছুটা দূর থেকে অবিশ্বাস্য শটে দলকে এগিয়ে নেন মজিবুর রহমান জনি। তার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। পরে দ্বিতীয়ার্ধের খেলায় ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

মালদ্বীপকে ২-১ গোলে হারালো বাংলাদেশ

আপডেট টাইম : ১০:০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪